দুর্গাপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাবান্ধা ও ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট ও বৈধ ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় বন্দরের কার্যক্রম স্বাভাবিক হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের চিঠি পাওয়া গেছে। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২৫ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে।
তিনি আরও জানান, স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও বৈধ ভিসাধারী যাত্রীরা ইমিগ্রেশন ব্যবহার করে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন