ইসলামপুরে নৌকাবাইচের ফাইনালে অংশ নিয়ে মাঝির মৃত্যু
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের ইসলামপুরে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে হাসান আলী নামে এক মাঝির মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে কটাপুর ঘাটে নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘আনন্দ তরী’ ও ‘বিজয় এক্সপ্রেস’ নামে দুটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া একটি নৌকার মাঝি হিসেবে নৌকায় ওঠেন ডিগ্রীরচর আগ্রাখালী এলাকার বাসিন্দা নদর আলীর বড় ছেলে হাসান আলী।
প্রতিযোগিতায় হাসানের অংশ নেওয়া নৌকাটি বিজয়ী হয়। তবে নৌকাবাইচ চলাকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ইসলামপুর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই নৌকায় তাঁর মৃত্যু হয়।
হাসান আলী চার সন্তানের জনক ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন