১৭ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ৪১৪ কোটি টাকা
যোগফল প্রতিবেদক:
চলতি বছরের অক্টোবর মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৭৪ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২১ হাজার ৪১৪ কোটি ৩০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
রোববার (১৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) এক দিনেই দেশে ১১ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার ৪৩৯ কোটি ১০ লাখ টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের অক্টোবর মাসের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৩ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৩৩ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯১২ কোটি ৩০ লাখ ডলার। ফলে গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৩ দশমিক ৩০ শতাংশ।
প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন