খুঁজুন
advertisement
advertisement
মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক, ১৪৩৩

চুয়াডাঙ্গায় গরুবাহী ভটভটি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, ২ গরুর মৃত্যু

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চুয়াডাঙ্গায় গরুবাহী ভটভটি খাদে পড়ে ব্যবসায়ী নিহত, ২ গরুর মৃত্যু

যোগফল প্রতিবেদক: 

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবাহী ভটভটি সড়কের পাশের খাদে পড়ে হেলাল উদ্দিন (৩৮) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালকসহ দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুটি গরুও মারা গেছে।

সোমবার (১৯ অক্টোবর) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের শহরতলীর নুরনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল উদ্দিন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলেন ভটভটির চালক তারাচাঁদ ও গরু ব্যবসায়ী শিপন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলাল উদ্দিন পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় যাচ্ছিলেন। পথে নুরনগর মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গরুবাহী ভটভটিটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়।

ভটভটির চালক তারাচাঁদ বলেন, ‘আমরা গরু নিয়ে মঠবাড়িয়া থেকে আলমডাঙ্গা যাচ্ছিলাম। ভোরে চোখে ঘুম আসলে ভটভটিসহ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ডোবার মধ্যে পড়ে যাই।’

চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বেলকুচিতে বিআরডিবি'র ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে বিআরডিবি'র ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা
মনজুরুল ইসলাম ​বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

‎সিরাজগঞ্জের বেলকুচিতে বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ-এর বিশেষ সাধারণ সভার মাধ্যমে ব্যবস্থাপনা কমিটির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), বেলকুচি-র আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।  

‎​১৯ অক্টোবর (সোমাবার) সকালে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষণ হলরুমে এ সভার আয়োজন করা হয়।  

‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-০৫ (বেলকুচি-চৌহালী) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আমিরুল ইসলাম খান (এমপি)।

‎​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরিন জাহান।  
‎​উক্ত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ইউসিসিএলিঃ নির্বাচন-২৬ পরিচালনা কমিটির সভাপতি ডাঃ নাজমুল হক।
‎
‎ অনুষ্ঠানে বেলকুচি উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল খালেকের সঞ্চালনায় অন্যন্য মধ্যে উপস্থিত ছিলেন বলকুচি উপজেলা বিএনপির সাবেক সাবেক সাধারন সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক মন্ডল,সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আযম,বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন,উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ জাহিদুল হক মুক্তা, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মামুন হোসেন বরাত,পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ মোনোয়ার হোসেন শামীম, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ বিপ্লব সরকারসহ যুবদল, ছাত্রদল সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।​

‎সমাবেশে বক্তারা উপজেলার সমবায় ভিত্তিক পল্লী উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিতে সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনিকে (সভাপতি) ও পৌর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম কে (সহ সভাপতি)করে কমিটির ফলাফল ঘোষণা করা হয়।
‎​

যশোরে ইটভাটা মালিককে ধাওয়া করে হত্যাচেষ্টার অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যশোরে ইটভাটা মালিককে ধাওয়া করে হত্যাচেষ্টার অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় জিডি
যশোর প্রতিবেদক :

যশোর সদর উপজেলায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে ইটভাটা মালিক ও তার সহযোগীকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

রোববার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া-বলরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. ফেরদাউস আলম (নিউ সোনা ইটভাটার মালিক) যশোর কোতোয়ালি মডেল থানায় জিডি করেন। জিডি নং- ১৬৯৮। জিডিতে তিনি উল্লেখ করেন, তার সঙ্গে ছিলেন একই এলাকার বাসিন্দা একলাছ উদ্দীন (৪৯)।

জিডি অনুযায়ী, ফেরদাউস আলম ও একলাছ উদ্দীন ভ্যানযোগে বলরামপুর থেকে ঢাকুরিয়ার দিকে যাচ্ছিলেন। পথে তাদের নিজস্ব নিউ সোনা ইটভাটার সামনে পৌঁছালে একটি সংঘবদ্ধ দল তাদের পথরোধ করে।

অভিযোগে বলা হয়, ওই দলটি ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়। চালক দ্রুত ভ্যান চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করায় তারা প্রাণে রক্ষা পান। পরবর্তীতে মোটরসাইকেল যোগে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে দীর্ঘ পথ ধাওয়া করা হয় এবং পরে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় নরেন্দ্রপুর চৌগাটা এলাকার বাসিন্দা আব্দুল হালিমসহ ১০-১৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে জিডিতে।

ভুক্তভোগীদের দাবি, সম্প্রতি তাদের ইটভাটাটি দখলের চেষ্টা চলছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, জিডি পাওয়া গেছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকায় এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ

ছবি যােগফল প্রতিনিধি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বী ১৫১ জন অসহায় ও দরিদ্র নারীর মাঝে শাড়ি বিতরণ করেছেন এমপি আবুল কালাম আজাদ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শাড়ি বিতরণ করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা এসএম আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমির রুহুল আমিন, সেক্রেটারি আলতাফ হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল।

এ ছাড়া উপস্থিত ছিলেন জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান, আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাংবাদিক মোঃ রাজু আহমেদ, শিবির নেতা তামিম রায়হান ও আব্দুল্লাহ আল-মামুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।