খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯ কার্তিক, ১৪৩৩

নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ শান্ত আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে ১৫০ পিস ইয়াবাসহ শান্ত আটক

ছবি যোগফল প্রতিনিধি

আবুনাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শান্ত নামের এক ব্যক্তিকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। উপজেলার আয়ূবপুর ইউনিয়নের খৈশাখালী এলাকায় শনিবার (২৪ অক্টোবর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শিবপুর উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে গোপন তথ্য ও অভিযানকেন্দ্রিক তৎপরতার মাধ্যমে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শিবপুর মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই মো. কাইয়ুম। এ সময় তাঁর সঙ্গে থানার সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে খৈশাখালী এলাকা থেকে শান্ত নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা সমাজের জন্য একটি গুরুতর সমস্যা। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিবপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের প্রত্যাশা।

মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

আটক শান্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শিবপুর থানা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার উদ্যোগের কথা জানানো হয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় মাদকসংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

উনত্রিশের আহ্বান, রক্তদানে "বাঁচুক প্রাণ" কুড়িগ্রাম সরকারি কলেজ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
উনত্রিশের আহ্বান, রক্তদানে "বাঁচুক প্রাণ" কুড়িগ্রাম সরকারি কলেজ

ছবি যোগফল

মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি: 

‘উনত্রিশের আহ্বান, রক্তদানে বাঁচুক প্রাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের প্রত্যয়ে ৩০  বছরে পদার্পণ করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’। 

দিনটি উপলক্ষে  ‘বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’ -এর আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ, পুরস্কার প্রদান ও তাবারক বিতরণসহ নানা উৎসবমুখর কর্মসূচির আয়োজন করা হয়


শিক্ষার্থীদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সাইফুর রহমান সরকার। অনুষ্ঠানে  আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম উপদেষ্টা বাঁধন, কু.স.ক ইউনিট আরো উপস্থিত ছিলেন মোঃ তাহসিনুর রহমান তমাল । সাধারণ সম্পাদক (২০২৩ সেশন) মোঃ আবু বকর সিদ্দিক সভাপতি (২০২৫ সেশন)

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাঁধন সরকার  এবং সঞ্চালনা করেন  জিহাদ হোসাইন সহ-সভাপতি বাঁধন,কু.স.ক ইউনিট  এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন মিয়া। 

প্রধান অতিথি উপাধ্যক্ষ  ড. মোঃ সাইফুর রহমান সরকার  বলেন বাঁধন একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক সেচ্ছাসেবী সংগঠন যারা মুমূর্ষের রোগীর জীবন বাঁচাতে রাতদিন ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিনামূল্যে রক্ত সরবরাহ করে তাদের এই মহৎ কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হয়ে সুন্দর সমাজ বিনির্মানে কাজ করা উচিৎ। 

মো: তাহসিনুর রহমান তমাল বলেন, এক ব্যাগ রক্ত একটি “জীবন” এক ঝাক নিবেদিত প্রাণ একটি “বাঁধন” 
সংগঠন হচ্ছে একটি সংঘবদ্ধ জনগোষ্ঠী যারা একটি নিদিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে তেমনি আমরা বাঁধন সদস্যবৃন্দে ঐক্যবদ্ধভাবে  প্রচেষ্টা করি তাহলে সেইদিন হবো সার্থক যেদিন আমাদের স্বপ্ন  বাংলাদেশের প্রতিটি মানুষ নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে। 
আলোচনা সভায় সভাপতি বাঁধন সরকার নতুন প্রজন্মকে মানবিক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, "লেখাপড়ার পাশাপাশি সকল প্রকার মানবিক ও সামাজিক কাজে তরুণ সমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।"

সংগঠনের উপদেষ্টা রাশেদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, "বাঁধন সম্পূর্ণ নিরপেক্ষ ও মানবিক আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবকদের শ্রম ও আত্মত্যাগের মাধ্যমে এই মানবিক বার্তা সারা দেশে ছড়িয়ে পড়বে। একদিন এই সংগঠন থেকে অনুপ্রাণিত হয়ে দেশে আরও হাজারো স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠবে।"

বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষা কর্মসূচি:

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে 'বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোন’ -এর উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে  গাছের চারা রোপণ করা হয়। রক্তদানের মতো মানবিক সেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের বার্তা ছড়িয়ে দিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

দীর্ঘ ২৯ বছরের গৌরবোজ্জ্বল পথচলা:
১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে যাত্রা শুরু করে ‘বাঁধন’। দীর্ঘ ২৯ বছরের পথচলায় সংগঠনটি দেশের ৬১টি জেলায়, ৯৪টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, ১৬টি জোন, ১৫০টি ইউনিট এবং ১৭টি পরিবারের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত বাঁধন ১২ লাখ ২৭ হাজার ৮৬৫ ব্যাগ রক্ত সরবরাহ করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ২৬ লাখ ৫৫ হাজার ৫১০ জন মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে।

দুর্যোগ ও সংকটে মানবতার পাশে:

কেবল রক্তদানই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। তাঁদের সাম্প্রতিক উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে:

২০২৪ সালের বন্যা পুনর্বাসন: ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, চাঁদপুর ও সাতক্ষীরা অঞ্চলে ৭,৫০০টিরও বেশি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়।

জরুরি কুইক রেসপন্স: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার মতো আকস্মিক বিপদে তাৎক্ষণিক "কুইক রেসপন্স টিম" গঠন করে জরুরি ভিত্তিতে রক্তদান কার্যক্রম পরিচালনা করা হয়।

২০২৬ সালের ত্রাণ ও পুনর্বাসন: চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ১২০টি পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়। এছাড়া কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে গৃহহীন ও নিঃস্ব ১৩টি পরিবারকে মোট ৩২২ পিস নতুন ঢেউটিন এবং এক অসহায় নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঁধন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে দেশের সর্বস্তরের কর্মী, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী ও রক্তদাতাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। রক্তের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণ সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করার মাধ্যমে বাঁধনের এই দিগন্তপ্রসারী অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেগমপাড়া নাটকের প্রচার স্টলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক

ছবি যোগফল

বিনোদন প্রতিবেদন | যোগফল অনলাইন 

মাল্টিমিডিয়া রিপোটার্স ইউনিটি ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তাঁরা উভয়ই বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক নেতৃবৃন্দ, মাল্টিমিডিয়া রিপোটার্স ইউনিটের সভাপতি শাহরিয়ার নাঈম এবং সাধারণ সম্পাদক মেজবাহ আহমেদ সহ অনান্য নেতৃবৃন্দকে সাথে  নিয়ে লাবণ্য মিডিয়া হাউজ এর স্টল পরিদর্শন এবং কুশল বিনিময় করেন। সিটি করপোরেশনের প্রশাসক লাবণ্য মিডিয়া হাউজের নির্মিত হেদায়েত তুর্কীর রচনা ও পরিচালনার ধারাবাহিক নাটক বেগমপাড়া নিয়ে আলোচনা এবং সন্তুষ্ট প্রকাশ করেন। 

এ-সময় লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার পরিচালক ও প্রযোজক মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, লাবণ্য মিডিয়া হাউজের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা, ব্যবস্থাপক মুজাদ্দিদ হোসেন অনুরাগ, সহকারী ব্যবস্থাপক ও সহকারী পরিচালক শাহীন আহমেদ রাজ, বেগমপাড়া নাটকের অভিনেতা আলমগীর কবির, মোঃ মাজহারুল ইসলাম, ইকে পারভেজ, আফিফ খান, ঈসমাইল হোসেন পলাশ, আরাফাত হিমেল ঐন্দ্রিলা, নূর হালিজা সহ অনেকে উপস্থিত ছিলেন। 

মাল্টিমিডিয়া রিপোটার্স ইউনিটের কর্মশালার কুইজ প্রতিযোগিতার গিফট পার্টনার হিসেবে ছিলেন লাবণ্য মিডিয়া হাউজ, টেকশেল এবং এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড। লাবণ্য মিডিয়া হাউজ স্টলে দিনব্যাপি আগত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করার পাশাপাশি আপ্যায়নের ব্যবস্থা করেন। 

উল্লেখ্য লাবণ্য মিডিয়া হাউজ নির্মিত বেগমপাড়া নাটকটি প্রতি সোম মঙ্গল এবং বুধবার রাত দশটায় একুশে টেলিভিশনের পর্দায় প্রচারিত হয় এবং দর্শকদের জন্য আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও মেয়ের

ছবি যোগফল

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার(৬)। 

আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রীজের উপর গোপালগঞ্জ গামী মাছের পিকআপ (খুলনা মোট্রো- ন-১১-২৫৬৫) মুকসুদপুর গামী অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা-মেয়ে নিহত হয়।

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপালগঞ্জ গামী একটি মাছের পিকআপ বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। 
গোপালগঞ্জ মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় বাবা মেয়ের নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।