গরু নিয়ে ফেরার পথে সন্তোষের; পাইকগাছায় বজ্রপাতে মৃত্যু
বার্তা বিভাগ
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় বজ্রপাতে সন্তোষ সরদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কপিলমুনির হাউলী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হাউলী গ্রামের ওয়াপদা এলাকা থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন সন্তোষ সরদার। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহত সন্তোষ সরদার কপিলমুনির হাউলী গ্রামের বাসিন্দা। তিনি মৃত বলাই লাল সরদারের ছেলে।

আপনার মতামত লিখুন