যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক বলেন, “৭ নভেম্বরের চেতনা হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রেরণা। তৎকালীন স্বৈরাচারী ও আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন দিকনির্দেশনা পেয়েছিল। বর্তমান সময়েও জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় সেই ঐক্যের চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “জনগণের অধিকার হরণকারী ফ্যাসিবাদের বিরুদ্ধে কুড়িগ্রামের রাজপথ সব সময় সরব ছিল। আগামী দিনেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি দৃঢ় অবস্থানে থাকবে।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক কুড়িগ্রাম পৌর মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট ফজলুর রশিদ (পিপি), সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা মিলি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল, জেলা জাসাসের সভাপতি সজিব, শ্রমিক নেতা রিজন সরকার এবং মৎস্যজীবী দলের সদস্য সচিব মহুবরসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। এ সময় তারা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা যুবদলের ১নং সদস্য আব্দুল হামিদ সরকার, পৌর যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম কাজল, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোরশেদ হোসেন লিটু, সাবেক জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুবনেতা ওয়ায়েস কারনী প্রমূখ।
এসময় র্যালী ও সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

আপনার মতামত লিখুন