গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৩০ কারখানা বন্ধ; বিজিবি-আনসার মোতায়েন
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ প্লাটুন বিজিবি, ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার ও ৮ পেট্রোল এসআরবি মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ৩০টি কারখানা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মোতায়েন করা বিজিবি ও আনসার সদস্যরা কোনাবাড়ী, কাশিমপুর, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চলে টহল দিচ্ছেন।
এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এসআরবি, শিল্প পুলিশ, মহানগর পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন