খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক, ১৪৩৩

গাইবান্ধায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাইবান্ধায় ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধা সদর উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পরিচালকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অবস্থান নেয় ভুক্তভোগী কিশোরী। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং মামলা নেওয়ার উদ্যোগ নেয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের দিনের দিশারী মহিলা হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হাছান আলী ডাক্তারের বাড়ির সামনে অবস্থান নেয় ওই কিশোরী। প্রায় চার ঘণ্টা অবস্থানের পর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তৎপর হয়। পরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি কিশোরীকে থানায় নিয়ে আসেন এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা গ্রহণের নির্দেশ দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে কিশোরীর বাবা-মা তাকে রামচন্দ্রপুর ইউনিয়নের পোড়াবাড়ী গ্রামের দিনের দিশারী মহিলা হাফেজিয়া মাদ্রাসার আবাসিক হেফজ বিভাগে ভর্তি করেন। মেয়েকে মাদ্রাসায় রেখে কাজের জন্য ঢাকায় চলে যান তারা। মেয়ের পড়াশোনা ও ভরণপোষণের খরচ বাবদ প্রতি মাসে মাদ্রাসার পরিচালকের মুঠোফোনে টাকা পাঠাতেন।

কিশোরীর অভিযোগ, প্রায় ছয় মাস আগে মাদ্রাসার পরিচালক হাছান আলী তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেন। বিষয়টি সে মুঠোফোনে বাবা-মাকে জানালে পরিচালক নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

ভুক্তভোগী জানায়, গত ২৮ আগস্ট ফজরের নামাজের পর সকাল ৬টার দিকে হাছান আলী তাকে মাদ্রাসার পাশে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে জানালে হত্যা করে মরদেহ গুম করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তার।

পরে কৌশলে মুঠোফোনে ঢাকায় থাকা বাবা-মাকে বিষয়টি জানায় কিশোরী। ৩১ আগস্ট তারা গাইবান্ধায় এসে মেয়ের কাছ থেকে ঘটনা শোনেন। এরপর ১ সেপ্টেম্বর সদর থানায় ধর্ষণের অভিযোগ করেন।

কিশোরীর পরিবারের অভিযোগ, ঘটনার পর প্রায় ১০ দিন পার হলেও মামলা গ্রহণে একটি মহল বাধা দিয়েছে। ধর্ষণের আলামত নষ্ট করা এবং অভিযুক্তকে রক্ষা করতে মোটা অঙ্কের অর্থ লেনদেনের চেষ্টাও হয়েছে বলে দাবি তাদের।

কিশোরীর বাবা বলেন, ‘দিনে রাজমিস্ত্রির কাজ করে এবং রাতে রিকশা চালিয়ে মেয়েকে হাফেজ বানিয়েছি। মেয়ের ওপর নির্যাতনের বিচার চাই। অনেকে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেছেন। কিন্তু আমি টাকা নিতে চাই না। আমি আমার মেয়ের ওপর নির্যাতনের সুষ্ঠু বিচার ও অভিযুক্তের শাস্তি চাই। আমরা গরিব মানুষ, আমরা কি বিচার পাব না?’

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মাদ্রাসার পরিচালক নিজেকে জামায়াতের নেতা হিসেবে পরিচয় দেন। তার ভয়ে অনেকে এ বিষয়ে কথা বলতে চান না। তাদের দাবি, এর আগেও পরিচালকের ছেলে ওই মাদ্রাসার এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি মীমাংসা করা হয়।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার পরিচালক হাছান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মামলা নিতে দেরি হওয়ার বিষয়ে সদর থানার ওসি নাজমুল হুদা বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছিল। বর্তমানে ভুক্তভোগী থানায় হেফাজতে আছে। তার ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।’

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘বিয়ের দাবিতে অনশনে থাকা কিশোরীকে থানায় আনা হয়েছে। ওসিকে মামলা রেকর্ডসহ দ্রুত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

মাদ্রাসায় ১০ ইভেন্টসহ আরচারি, শুটিং ও হকি আয়োজনের নির্দেশন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাদ্রাসায় ১০ ইভেন্টসহ আরচারি, শুটিং ও হকি আয়োজনের নির্দেশন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টসহ আরচারি, শুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (১ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের উপপরিচালক (প্রশিক্ষণ) মো. চাঁদ মিয়া স্বাক্ষরিত চিঠিটি অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও প্রতিষ্ঠানপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, দেশের ক্রীড়ার উন্নয়নে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে প্রাথমিক পর্যায় থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।

এ লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি ভবিষ্যতে সুস্থ, আত্মবিশ্বাসী ও পেশাদার নাগরিক হিসেবে গড়ে উঠতেও ক্রীড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ অবস্থায় নতুন কুঁড়ি স্পোর্টসের ১০টি ইভেন্টের পাশাপাশি আরচারি, শুটিং ও হকি খেলার নিয়মিত অনুশীলন এবং প্রতিযোগিতা আয়োজনের জন্য মাদ্রাসাপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ; ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ; ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছে। টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হয়ে অবরোধ শুরু করেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও পরে বেতন বৃদ্ধির দাবিতে একে একে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে অবস্থান নেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন।

এদিকে শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে সড়কটি প্রায় ফাঁকা হয়ে পড়ে। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাউকে ফুটবল খেলতে, আবার কাউকে ক্রিকেট খেলায় মেতে উঠতে দেখা যায়।

শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় সফিপুর ও আশপাশের এলাকার ১৮টি পোশাক কারখানা কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছে। এতে শিল্পাঞ্চলের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এর আগে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে রাতে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে রোববার সকাল থেকে আবারও সড়কে অবস্থান নেওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে।

শ্রমিকদের দাবি, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের কোনাবাড়ী, মৌচাক ও সফিপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও অসন্তোষ চলছে। এ পরিস্থিতিতে সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিলেও শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, রোববার সকাল থেকেই শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়েছেন। তাদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ২:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গাজীপুরের পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে জেলার পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

সকাল ৮টা ২৬ মিনিটে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জেলা প্রশাসনের মিডিয়া সেল গ্রুপে পাঠানো এক খুদেবার্তায় অবরোধের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের পাশাপাশি ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন বলেন, জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক এলাকায় বিজিবি, শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করছেন।

এর আগে রোববার (১ নভেম্বর) একই দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। প্রথমে কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধ শুরু হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একপর্যায়ে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় কয়েকটি কারখানার ফটক, মৌচাক এলাকায় একটি পুলিশ বক্স এবং কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে থাকা পুলিশ বক্স ভাঙচুর করা হয়। এ ছাড়া আনসার একাডেমির সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

পরে রতনপুর, কোনাবাড়ী ও কাশিমপুরসহ আশপাশের শিল্পাঞ্চলেও আন্দোলন ছড়িয়ে পড়ে। শ্রমিকদের বিক্ষোভের মুখে এসব এলাকার প্রায় ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম