খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক, ১৪৩৩

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে  ভ্যানগাড়ি চালক নিহত

ছবি যোগফল প্রতিনিধি

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে  ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে। 
নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টাপথে মোড় ঘুরতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।কাভার্টভ্যানটির সামনেই দাড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের উপর। এসময় পাশেই ইঞ্জিনচালিত এ্কটি ভ্যানগাড়ি থাকায় গাড়ির চালক দোলা পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এস.আই মোঃ রাজিব চতুর্মুখী সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, যেহেতু দূর্ঘটনাটি কিছুক্ষন আগে ঘটেছে । বিস্তারিত জেনে পরে জানাতে  পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি যোগফল প্রতিনিধি

মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি

‘নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কর্তন, শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

৩রা নভেম্বর মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশন এর বেলকুচি প্রতিনিধি মোঃ আব্দুল আলিম, রিপোর্টার্স ক্লাব এর সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর বেলকুচি প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম , সহ সভাপতি মোঃ আবু হোসেন দৈনিক সকালের দর্পণ এর স্টাফ রিপোর্টার, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো বেলকুচি প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত এর বেলকুচি প্রতিনিধি মোঃ গোলাম কিবরিয়া, রিপোর্টার্স ক্লাব এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান দৈনিক জনতার খবর বেলকুচি প্রতিনিধি, বেলকুচি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান আজকের সিরাজগঞ্জ পত্রিকার বেলকুচি প্রতিনিধি,  রিপোর্টার্স ক্লাব এর মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রিমা খাতুন নিউজ ২১ এর বেলকুচি প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব এর কার্যকরী সদস্য মোঃ রানা সরকার জাতীয় দৈনিক দেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার সহ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন শুরু থেকেই সাধারণ মানুষের অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে পাঠকদের আস্থা অর্জন করেছে। মফস্বলের সমস্যা, সম্ভাবনা ও তৃণমূল মানুষের সুখ-দুঃখের কথা আরও বলিষ্ঠভাবে তুলে ধরে পত্রিকাটি আগামী দিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেফতার

ছবিতে গ্রেফতারকৃত যুবক

আবু মুসা | টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তের অংশ হিসেবে রবি আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবি আলম টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা।

এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানায় দায়ের করা ৭৯ নম্বর মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়েছিল। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারা উল্লেখ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে এপিবিএন সদস্যদের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

সূত্র: এপিবিএন

গোপালগঞ্জে ৯৫ বছর বয়সী বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ৯৫ বছর বয়সী বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়

ছবিতে গাছ তলায় বৃদ্ধ পিতা

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি

জীবনের সবটুকু সুখ ও শ্রম বিলিয়ে দিয়ে ৬ সন্তানকে বড় করেছেন বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা (৯৫)।জীবনের শেষ পর্যায়ে এসে সেই সন্তানদের কাছে তিনি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন। ছয় সন্তানের  মধ্যে কারো কাছেই তার ঠাঁই হয়নি।ছেলে মেয়েরা সকলে মিলে জমিজমা লিখে নিয়ে তাকে রেখে দিয়েছে বাড়ির পাশে একটি গাছের নিচে।এখানে এখন দিন কাঁটছে বৃদ্ধ শামসুল হক।

বৃদ্ধ শামসুল হক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের  ওমেদ আলী মোল্লার ছেলে।

জানাগেছে, হাজী শামসুল হক মোল্লার দুটি ছেলে ও চারটি মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় একজন ফেরিওয়ালা।ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের হেলপার। 

অপরদিকে চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী।

বৃদ্ধ হাজী শামসুল হকের ছোট সন্তান কাজুলী বেগম বাদে আর পাঁচ সন্তান তাদের সংসার সন্তান নিয়ে ব্যস্ত।
গত কয়েক বছর আগে হাজী শামসুল হক তার জমি বিক্রি করে হজ্ব করতে যায়।তখন বাকি জমি জমা সন্তানদের মাঝে ভাগ করে দেন।কিন্তু বর্তমানে বিপত্নীক এই বৃদ্ধের কোন সন্তানই খোঁজ খবর তেমন রাখছে না। 

শামসুল হক মোল্লা গত কয়েক দিন ধরে তার বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন।
কিন্তু আজ মঙ্গলবার সকালে মায়া বেগম তার বৃদ্ধ বাবাকে ভাইদের বাড়িতে নিয়ে আসলে ভাই ও তাদের স্ত্রীরা মিলে হাজী শামসুল হক মোল্লাকে বাড়ি থেকে বের করে একটি গাছে নিচে রেখে দেয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে শামসুল হক মোল্লার সন্তানদের নিয়ে একটি বিরুপ প্রতিক্রিয়া হয়।

মায়া বেগম বলেন, আমার স্বামী অসুস্থ্য।তার পরে আমার বাড়িতে আবার প্রতিবন্ধী ছোট বোন কাজুলী থাকে। যার কারণে আমার পক্ষে আমার বাবাকে রাখা সম্ভব নয়।