বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি
‘নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কর্তন, শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
৩রা নভেম্বর মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশন এর বেলকুচি প্রতিনিধি মোঃ আব্দুল আলিম, রিপোর্টার্স ক্লাব এর সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর বেলকুচি প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম , সহ সভাপতি মোঃ আবু হোসেন দৈনিক সকালের দর্পণ এর স্টাফ রিপোর্টার, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো বেলকুচি প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত এর বেলকুচি প্রতিনিধি মোঃ গোলাম কিবরিয়া, রিপোর্টার্স ক্লাব এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান দৈনিক জনতার খবর বেলকুচি প্রতিনিধি, বেলকুচি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান আজকের সিরাজগঞ্জ পত্রিকার বেলকুচি প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব এর মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রিমা খাতুন নিউজ ২১ এর বেলকুচি প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব এর কার্যকরী সদস্য মোঃ রানা সরকার জাতীয় দৈনিক দেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার সহ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন শুরু থেকেই সাধারণ মানুষের অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে পাঠকদের আস্থা অর্জন করেছে। মফস্বলের সমস্যা, সম্ভাবনা ও তৃণমূল মানুষের সুখ-দুঃখের কথা আরও বলিষ্ঠভাবে তুলে ধরে পত্রিকাটি আগামী দিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আপনার মতামত লিখুন