টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেফতার
বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে গ্রেফতারকৃত যুবক
আবু মুসা | টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তের অংশ হিসেবে রবি আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবি আলম টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা।
এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানায় দায়ের করা ৭৯ নম্বর মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়েছিল। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারা উল্লেখ রয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে এপিবিএন সদস্যদের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।
সূত্র: এপিবিএন

আপনার মতামত লিখুন