খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

গোপালগঞ্জে কার্যক্রম নি'ষি'দ্ধ আ.লীগের প্রকাশ্য মিছিল ভাং'চু'র

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে কার্যক্রম নি'ষি'দ্ধ  আ.লীগের প্রকাশ্য মিছিল ভাং'চু'র

ছবিতে গোপালগঞ্জ

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ জেলা সংবাদদাতা

গোপালগঞ্জ শহরে প্রকাশ্যে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।  আওয়ামী নিষিদ্ধ হওয়ার পর এটিই  গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রথম প্রকাশ্য মিছিল।  এসময় নেতা কর্মীদের হাতে লগি–বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র ছিল। মিছিল থেকে  এপিসি  ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। জুলাই স্মৃতিস্তম্ভ  ও  গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভাঙচুরের ঘটনা ঘটে।

আজ রোববার বেলা ১১টায়  গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। এ  সময় তাঁদের  কারও কারও মাথায় ছিল হেলমেট। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়েছে। দুপুর ২ টার দিকে নেতা কর্মীরা মিছিল শেষ করেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮ টা  থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা–কর্মীরা এসে সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হন। সেখানে  পৌর আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের  নেতৃত্বে নেতা–কর্মীরা মিছিল নিয়ে বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়।  মাঝিগাতী , কাঠি, কাজুলিয়া ইউনিয়ন থেকে নোতা কর্মীরা মিছিল সহ বেদগ্রম দিয়ে শহরে প্রবেশ করেন। এ ছাড়া শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বেও মিছিল বের করা হয়। মিছিলগুলো শহরের পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে এসে জড়ো হয়। এরপর তাঁরা মিছিল নিয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান। দীর্ঘদিন তালাবদ্ধ থাকা  আওয়ামী লীগ কার্যালয় খুলে তাঁরা উল্লাস করেন।

মিছিল থেকে  গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর  আগ্নি সংযোগ করা হয় । এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান গেটের নামফলক  ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে দেন তাঁরা। সেখানে মুক্তিযুদ্ধ চত্বর লেখা সম্বলিত ব্যানার  টাঙানো হয়।  পরে তাঁরা পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ , প্রেসক্লাব, কাশফুল রেস্টুরেন্টের  সামনের সড়কে বি্এনপির ব্যানার ফেস্টুন ছিড়ে এনে  আগুন জ্বালিয়ে অবরোধ করেন। ছাড়া টায়ার ও কাঠ বাশ জড়ো করে তারা সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দেন।  মিছিলে বিভিন্ন বয়সের নারী অংশ নিয়ে শ্লোগান  দিয়েছে।  

এ সময় পুলিশের  এপিসির ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তাঁরা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের গ্লাস ভাঙচুর করেন। পাশাপাশি এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’, জয় শেখ হাসিনা  লিখে দেন। এছাড়া শহেরর ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে মিছিলকারীরা। প্রেসক্লাবেও হামলার ঘটনা ঘটেছে। 

এদিকে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতা–কর্মীদের কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে  ২টা পর্যন্ত গোপালগঞ্জ- টুঙ্গিপাড়া  সড়কে যান চলাচল বন্ধ ছিল । শহরের  গুরুত্বপূর্ণ স্থানে  আইন শৃংখলা রক্ষা বাহিনীর  সদস্য মোতায়েন ছিল। তবে  তাঁদের  কোনো তৎপরতা দেখা যায়নি।

বিজিবির প্রেস ব্রিফিং :
এদিন বিকেল গোপালগঞ্জ সার্কিট হাউসে  বিজিবির ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান প্রেস ব্রিফিং করেছেন। এ সময় তিনি বলেন উদ্ভুত পরিস্থিতিতে  গোপালগঞ্জে গত ১০ নভেম্বর ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আজ  রোববার নতুন করে আরো ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখান ৬ প্লাটুন বিজিবির সদস্য সংখ্যা ১৫০ জন।  জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ মোতায়েন করা হয়েছে। রোববার সাকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্সে দেড় থেকে ২ হাজার বা তারও বেশি মানুষ ঘেরাওর মতো পরিস্থিতি তৈরী করেছিলো। নাশকতামূলক কাজে তারা উদ্যত হচ্ছিল। অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি তাদেরকে শান্তিপূর্নভাবে পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা  জেলার কোন নাশকতামূলক অনাকাংখিত পরিস্থিতি প্রয়োজনীয় সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহনে সচেষ্ট থাকবো।

পুলিশের প্রেস ব্রিফিং :
পরে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করেন ঢাকা রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা সকালে গোপালগঞ্জে এসে বক্স প্লান ও নিরাপত্তা গ্রহন করি।  পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে ১ হাজার ৩৫০ পুলিশ অফিসার সহ ফোর্স মোতায়েন করা হয়। এখানে আমাদের পুলিশ ফোর্স, এপিবিএন, এসআরবি, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল। আমাদের পিকেট গাড়ি ও স্টাইকিং ফোস মোতায়েন ছিল। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। তাই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পর্যাপ্ত সংখ্যক মোবাইল পেট্রোল মোতায়েন করি। যার পরিপ্রেক্ষিতে ১ মিনিটের জন্য ন্যশনাল হা্ইওয়ে বন্ধ ছিল না। ন্যাশনাল হাইওয়ের নিরাপত্তা আমরা রক্ষা করি। এছাড়া আমাদের গোপালগঞ্জ সদর ছাড়া যে ৪ টা পৌরসভা ও উপজেলা শহর রয়েছে সেখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন ছিল। যে কারণে সাধারণ জনগনের নিরাপত্তা আর সরকারি স্থাপনার নিরাপত্তা জোরদার করি। গোপালগঞ্জ মূল শহরে আমাদের পর্যাপ্ত অফিসার্স ও ফোস মোতায়েন ছিল। জননিরাপত্তা, সরকারি স্থাপনা ও গুরৃত্বপূর্ন বিভিন্ন স্থাপনা সুরক্ষায় আমরা কাজ করেছি।  গোপালগঞ্জে কোন ধরনের ভাংচুর ও ক্ষতি  ব্যাতিরেকে আমরা অর্পিত দায়িত্ব পালন করেছি।   

এখানে জেলা পুলিশের পাশাপাশি অন্য জেলা থেকে পুলিশ সদস্য এনে এখানে মেতায়েন করেছি। নিরাপত্তা পরিকল্পনা প্রতিদিনই থ্রেড পর্যালোচনা আমরা পরিবর্তন করছি। আগামী দিনের জন্য আমাদের কি ধরণের নিরাপত্তা সরকারি যানমাল এবং সর্বপরি জনগনকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যা যা করনীয়, আমরা পুলিশের পক্ষ থেকে সেটা করে যাব ইনশাল্লাহ ।
advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম