তারেক রহমানের ৬২তম জন্মদিনে জিয়া উদ্যানে ৬২ প্রজাতির বৃক্ষরোপণ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে ৬২ প্রজাতির বৃক্ষরোপণ করেছে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি-ঢাকা।
শনিবার (২১ নভেম্বর) সকালে সংগঠনটির সদস্যরা এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে সংগঠনের সহসভাপতি কেএম রাশেদ ও আনোয়ার হোসেন জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এম আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ইসহাক আসিফ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক যায়েদ হোসেন মিশু, ক্রীড়া সম্পাদক মির্জা সম্রাট রেজা, নাট্য সম্পাদক বিভান বাদল এবং সদস্য অরণ্য পাশা, আজাদ হোসেন ও আলমগীর লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্মের ওপর দেশব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল সংগঠনটি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন