খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

পুলিশের সাঁড়াশি অভিযানে ২০ লাখ টাকার অ'বৈ'ধ ভারতীয় পোল্ট্রি ভ্যাক্সিন জব্দ,গ্রে'ফ'তার' ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পুলিশের সাঁড়াশি অভিযানে ২০ লাখ টাকার অ'বৈ'ধ ভারতীয় পোল্ট্রি ভ্যাক্সিন জব্দ,গ্রে'ফ'তার' ২

ছবিতে জব্দকৃত ভ্যাক্সিন ও আ'ট'ককৃতরা

মোঃ হাসান মাহমুদ জয়|ভূরুংগামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা ও বার্ডফ্লু রোগের ভ্যাক্সিনের একটি বিশাল চালান জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালান চক্রের সক্রিয় দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত এসব ভারতীয় ভ্যাক্সিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ভূরুংগামারী উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে  ভূরুংগামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। ভোটহাট সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ককশিটের ১১টি কার্টন বোঝাই ১৫৬ লিটার পরিমাণ অবৈধ ভারতীয় ভ্যাক্সিন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্তের ভোটহাট পথ দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে এসব ভ্যাক্সিন দেশে আনা হয় এবং সেগুলো লালমনিরহাট জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে গ্রেফতারকৃত দুই চোরাকারবারি হলেন:
১. মোঃ ছায়েদ আলী  (পিতা: মৃত রশিদ মিয়া, সাং: গোরক মন্ডল, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম)।
২. মোঃ মাসুদ রানা  (পিতা: মোঃ আমিনুল ইসলাম, সাং: পশ্চিম ফুলমতি, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম)।

অভিযান শেষে  সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুন  জানান, জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাক্সিন কোনো প্রকার শুল্ক না দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে সীমান্তপথে বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও একটানা দীর্ঘ নিরীক্ষণের ফলশ্রুতিতে এই সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের ভ্যাক্সিনসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম  মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
advertisement
advertisement

পাইকগাছায় ই'য়া'বা'সহ মা'দ'ককার'বারি আ'ট'ক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ই'য়া'বা'সহ মা'দ'ককার'বারি আ'ট'ক

ছবিতে আ'ট'ক'কৃত ব্যক্তি

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা 

খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে ২৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। একই রাতে রাজনৈতিক মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমনগর গ্রামে অভিযান চালান। এ সময় ওই গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে শেখ মো. কামরুল ইসলাম (৫৪)-এর কাছ থেকে ২১ পিস এবং আমিরুল মোড়লের ছেলে মো. রমজান মোড়লের (২৬) কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

অন্যদিকে, একই রাতে পাইকগাছা থানার মামলা নং-১৬, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪-এর আসামি মো. সাকিবুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গজালিয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সকল আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

ছবিতে পরিদর্শনকালে এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

খুকনী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন সাইদুল ইসলাম রাজ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
খুকনী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন সাইদুল ইসলাম রাজ

ছবি যোগফল সংবাদদাতা

মনজুরুল ইসলাম ​| সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা 

‎সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলার ৯ নং খুকনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম জমা দিয়েছেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব মোঃ সাইদুল ইসলাম রাজ।

‎​দলীয় মনোনয়ন প্রত্যাশায় তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট দপ্তরে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎​মনোনয়ন ফরম জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মোঃ সাইদুল ইসলাম রাজ বলেন, দল যদি তাকে মনোনয়ন দেয় এবং খুকনী ইউনিয়নের জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তবে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন। একইসঙ্গে গণতান্ত্রিক ধারায় একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
‎
‎​স্থানীয় রাজনৈতিক মহলে খুকনী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ ও তৎপরতায় এলাকায় নির্বাচনী আবহ তৈরি হয়েছে।