খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

পুলিশের সাঁড়াশি অভিযানে ২০ লাখ টাকার অ'বৈ'ধ ভারতীয় পোল্ট্রি ভ্যাক্সিন জব্দ,গ্রে'ফ'তার' ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পুলিশের সাঁড়াশি অভিযানে ২০ লাখ টাকার অ'বৈ'ধ ভারতীয় পোল্ট্রি ভ্যাক্সিন জব্দ,গ্রে'ফ'তার' ২

ছবিতে জব্দকৃত ভ্যাক্সিন ও আ'ট'ককৃতরা

মোঃ হাসান মাহমুদ জয়|ভূরুংগামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ভারত থেকে অবৈধভাবে পাচার করে আনা পোল্ট্রি মুরগির ইনফ্লুয়েঞ্জা ও বার্ডফ্লু রোগের ভ্যাক্সিনের একটি বিশাল চালান জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালান চক্রের সক্রিয় দুই সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। জব্দকৃত এসব ভারতীয় ভ্যাক্সিনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে ভূরুংগামারী উপজেলার আন্ধারিঝাড় বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে  ভূরুংগামারী থানার এসআই নিহার রঞ্জন ও এসআই জাহিদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে। ভোটহাট সীমান্ত এলাকা থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় ককশিটের ১১টি কার্টন বোঝাই ১৫৬ লিটার পরিমাণ অবৈধ ভারতীয় ভ্যাক্সিন উদ্ধার ও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সীমান্তের ভোটহাট পথ দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে এসব ভ্যাক্সিন দেশে আনা হয় এবং সেগুলো লালমনিরহাট জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে গ্রেফতারকৃত দুই চোরাকারবারি হলেন:
১. মোঃ ছায়েদ আলী  (পিতা: মৃত রশিদ মিয়া, সাং: গোরক মন্ডল, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম)।
২. মোঃ মাসুদ রানা  (পিতা: মোঃ আমিনুল ইসলাম, সাং: পশ্চিম ফুলমতি, থানা: ফুলবাড়ী, জেলা: কুড়িগ্রাম)।

অভিযান শেষে  সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুন  জানান, জব্দকৃত বিপুল পরিমাণ ভারতীয় ভ্যাক্সিন কোনো প্রকার শুল্ক না দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্রের সদস্য, যারা দীর্ঘদিন ধরে সীমান্তপথে বিভিন্ন অবৈধ ভারতীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও একটানা দীর্ঘ নিরীক্ষণের ফলশ্রুতিতে এই সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের ভ্যাক্সিনসহ গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, কুড়িগ্রাম জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম  মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের এই নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
advertisement
advertisement

নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বে'ধ'র'ক পে'টা'নো'র অ'ভি'যো'গ শিক্ষকের বিরুদ্ধে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বে'ধ'র'ক পে'টা'নো'র অ'ভি'যো'গ শিক্ষকের বিরুদ্ধে

আ'হ'ত শিক্ষার্থী

আবু নাঈম রিপন |শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুরে ব্রাইট স্কুলের পঞ্চম শ্রেণির ১০ শিক্ষার্থীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে শিক্ষক আরিফের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১০ শিক্ষার্থীকে শিক্ষক আরিফ মারধর করেন। এতে তারা আহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কী কারণে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে, আহতদের শারীরিক যে অবস্থা এবং ঘটনার সময় বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক উপস্থিত ছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিবের ব্যানার লাগাতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মো. হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধোড়করা বাজারের কাজী শহীদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আহত হোসেন পাশের নোয়াপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ধোড়করা বাজারের চিওড়া-ঢালুয়া সড়কের পাশে অবস্থিত কাজী শহীদ মার্কেটের তৃতীয় তলায় রশি দিয়ে এনসিপি নেতা সালাউদ্দিন খান রাজিবের একটি ব্যানার লাগানোর চেষ্টা করছিলেন হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।’

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেহেরপুর সীমান্তে তিন মাসে সাড়ে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুরের গাংনী সীমান্তে মাত্র তিন মাসে ৫ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৬১ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে।

বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় তিন মাসে মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, দুটি আগ্নেয়াস্ত্র, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি। এ ছাড়া ৯৩৪ বোতল বিদেশি মদ, ৯৪০ বোতল ফেনসিডিল, ১১২ কেজি ৬০৮ গ্রাম গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা এবং ১ লাখ ৩২ হাজার ১৩ পিস বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ৯ হাজার ২৫০ কেজি সারসহ অন্যান্য চোরাচালানি পণ্য আটক করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও অবৈধ পারাপার প্রতিরোধে টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে নিয়মিত মতবিনিময় ও জনসচেতনতামূলক কার্যক্রমও চালানো হচ্ছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচার ও চোরাচালানসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে স্থানীয় জনগণ, প্রশাসন ও সাংবাদিক সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি।

এদিকে, বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গত সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত যশোর বিজিবি রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়ন সীমান্তে অভিযান চালিয়ে ১৫৯ জন আসামিসহ ৯০ কোটি ৬৯ লাখ ৭৭ হাজার ৭৭৮ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল আটক করেছে।

আটক মালামালের মধ্যে রয়েছে ৯ দশমিক ৫৩৮৮ কেজি স্বর্ণ, পাঁচটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি, ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি, ৩ হাজার ৭০৮ বোতল বিদেশি মদ, ৮ দশমিক ৭৭১ কেজি হেরোইন, ২১৮ দশমিক ৮৯ কেজি গাঁজা, ৭৭ হাজার ৫২৮ পিস ইয়াবা, ১ হাজার ৬০৩ বোতল ফেনসিডিল, ৭ দশমিক ০৯৭ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২২ হাজার ৯৬২ বোতল নেশাজাতীয় সিরাপ এবং ৩ লাখ ২৭ হাজার ৯২৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট।

বিজিবি আরও জানায়, কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সাতটি ব্যাটালিয়নের সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম