বোরহানউদ্দিনে ব্যবসায়ী ও সাংবাদিক বি এম শামীম হাওলাদার দীর্ঘ ১ মাস যাবত অসুস্থ
বার্তা বিভাগ
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে অসুস্থ সাংবাদিক বিএম শামীম হাওলাদার
ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৌদ্দের পোল বাজারের বিশিষ্ট ফার্মেসি ব্যবসায়ী এবং স্থানীয় সাংবাদিক বি এম শামীম হাওলাদার দীর্ঘ এক মাস যাবত গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি বর্তমানে ডায়াবেটিস ও তীব্র অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত এক মাস আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসকের শরণাপন্ন হলে তার শরীরে উচ্চমাত্রার ডায়াবেটিস এবং অ্যালার্জির জটিলতা ধরা পড়ে।
দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন এবং চিকিৎসাধীন থাকার পরও এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
অসুস্থতার কারণে বর্তমানে তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও নিয়মিত সাংবাদিকতার দায়িত্ব পালন করতে পারছেন না।
এদিকে তার এই দীর্ঘমেয়াদি অসুস্থতার খবর শুনে বৌদ্দের পোল বাজারের ব্যবসায়ী মহল, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং এলাকাবাসীর মধ্যে উদ্বেগ প্রকাশ পেয়েছে। অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সাংবাদিক বি এম শামীম হাওলাদারের পরিবার তার আশু রোগমুক্তির জন্য সহকর্মী, ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আপনার মতামত লিখুন