খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮ আশ্বিন, ১৪৩৩

ধানমন্ডি লেক থেকে ৫১ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ধানমন্ডি লেক থেকে ৫১ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

যোগফল প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানা পুলিশ জানায়, সকালে লেকের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পায়। এনআইডির তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে জাভেদ আহম্মেদের স্ত্রী শাহানা জাবিন খান মরদেহটি শনাক্ত করেন।

পুলিশের কাছে শাহানা জাবিন খান জানান, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় বসবাস করেন। দীর্ঘদিন বেকার থাকায় জাভেদ আহম্মেদ আর্থিক সংকটে ছিলেন। তবে কীভাবে তিনি ধানমন্ডি লেকে পড়ে মারা গেলেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, খবর পেয়ে এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, জাভেদ আহম্মেদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কী

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মাঠ কাঁপানো ক্রিকেটার থেকে ঢালিউড ও ছোটপর্দার জনপ্রিয় মুখ: হেদায়েত উল্লাহ তুর্কী

হেদায়েত উল্লাহ তুর্কী

মেহেদী হাসান রিপন | যোগফল প্রতিবেদক:

গ্রামের মেঠো মাঠে ক্রিকেটের হাতেখড়ি থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (DPL)—একসময় ব্যাট-বল হাতে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সান্নিধ্য পেয়েছেন ওয়াসিম আকরাম, শহীদ আফ্রিদি, সনথ জয়সুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা ও মোহাম্মদ আশরাফুলের মতো বিশ্বখ্যাত ও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের। তবে কালের পরিক্রমায় সেই মাঠের অলরাউন্ডার আজ বিনোদন জগতের বহুমাত্রিক তারকা। তিনি মো. হেদায়েত উল্লাহ তুর্কী।

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-র মাধ্যমে টিভি পর্দায় যাত্রা শুরু করা হেদায়েত তুর্কী এ পর্যন্ত চার শতাধিক নাটকে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ‘সেন্টিমেন্টাল সেলিম’, ‘দাদো’, ‘মধুপুর’, ‘বউ বিরোধ’ ও ‘মহাজন’-এর মতো নাটকগুলো দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণ ও রচনায়ও তিনি সিদ্ধহস্ত। সম্প্রতি তাঁর রচনা ও পরিচালনায় পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের কাজ শেষ হয়েছে, যেখানে অভিনয় করেছেন শতাধিক শিল্পী।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে রুপালি পর্দাতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হেদায়েত তুর্কী। সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেকের পর ‘সুলতানপুর’, ‘মাফিয়া’, ‘গ্যাং স্টার’, ‘জামদানী’ ও ‘তাণ্ডব’-সহ প্রায় ১৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। 

সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ অবলম্বনে অনুদানের চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি আগামী ডিসেম্বরে নিজের পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়া তাঁর অভিনীত শর্টফিল্ম ‘প্রশ্ন’ ইউনেস্কোসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার পুরস্কার অর্জন করেছে।

অভিনয় ও নির্মাণের বাইরে বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা ও রিয়্যালিটি শোতেও তাঁর সরব উপস্থিতি রয়েছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস, দীপা খন্দকারদের নিয়ে নির্মিত ৩২টি বিজ্ঞাপনচিত্রের পরিচালক তিনি। তাঁর উপস্থাপনা ও পরিকল্পনায় সেলিব্রিটি টকশো ‘গরীবের দুয়ারে হাতীর পা’ ব্যাপক জনপ্রিয়তা পায়। একই সঙ্গে এনটিভির কমেডি শো ‘হাশো’, এটিএন বাংলার ‘ফেস অব এশিয়া’ ও এশিয়ান টেলিভিশনের ‘মিস প্লাস বাংলাদেশ’-এ বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি।

উল্লেখ্য, মাগুরা জেলার সদর উপজেলার মনিরামপুর গ্রামের সন্তান হেদায়েত উল্লাহ তুর্কীর বাবা জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ মোল্লা এবং মা রত্নগর্ভা কামরুজ্জাহান রেখা। মিডিয়ার গ্ল্যামার ও সাংস্কৃতিক ব্যস্ততার বাইরে বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন এবং একই সাথে আইন (এলএলবি) বিষয়ে পড়াশোনা করছেন।

অনলাইন ডেস্ক 

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি
 মো: সিমান্ত তালুকদার 

বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে চত্বরে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নিষিদ্ধ আওয়ামী সংগঠনের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বোঝা কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে, ফলে সীমিত আয়ের মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়ে। তাই জনস্বার্থে জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করে দ্রুত কমানোর দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, দেশে মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। ধর্ষণ, খুন, গুম ও হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের প্রতিটি ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কোনো অপরাধী যেন রাজনৈতিক পরিচয়, প্রভাব বা ক্ষমতার কারণে আইনের ঊর্ধ্বে থাকতে না পারে।

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো উল্লেখ করে বক্তারা বলেন, অপরাধী যে পক্ষেরই হোক, তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি বা সংগঠন যেন হয়রানির শিকার না হয়, সেটিও নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি আনম আয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহাসিন সারোয়ার, কেন্দ্রীয় সংগঠক হৃদয়, রাহাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস করা হবে না। জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

অনলাইন ডেস্ক 

গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান

সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

এ সময় তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি প্রত্যাশা করছি, এই টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদঢ় করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মিনারুল ইসলাম, প্রক্টর ড. এসএম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব।

বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগের অংশগ্রহণে শুরু হওয়া এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে আইন বিভাগ বনাম ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালনায় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর।

অনলাইন ডেস্ক