গোপালগঞ্জ বিদ্যালয়ের কমিটি গঠনে প্রধান শিক্ষকের অনিয়মের অভিযোগ
গোপালগঞ্জ বিদ্যালয়
গোপালগঞ্জ বিদ্যালয়
ছবি সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার খালেক বাজার ও টুঙ্গিপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযানটি চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে মো. শামীম শেখ (২০) এবং চর গোপালপুর গ্রামের কালাম শিকদারের ছেলে মো. সজীব শিকদার (৩৫)।
অভিযানকালে শামীম শেখের কাছ থেকে দুই পিস ইয়াবা এবং সজীব শিকদারের কাছ থেকে পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত শামীম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং সজীব শিকদারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আয়ুব আলী, উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।
ছবি সংগৃহীত
ভারতের অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলায় আসাম রাইফেলসের এক জওয়ান নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত জওয়ানের নাম হাবিলদার জানখোকাই কুকি (৪২)। আহত চার জওয়ানকে চিকিৎসার জন্য সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তাদের তথ্যমতে, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ২১ আসাম রাইফেলসের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। একই সময়ে সীমান্তে বেড়া নির্মাণের কাজও চলছিল। এ সময় টহলরত দলের ওপর হামলা চালানো হয়।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে কর্মকর্তারা ধারণা করছেন, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের খাপলাং-ইয়ুং অং (এনএসসিএন-কে-ওয়াইএ) গোষ্ঠীর বিদ্রোহীরা এ হামলা চালিয়ে থাকতে পারে। তবে হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি।
হামলার পর ওই এলাকায় বিদ্রোহীদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও নিষ্ক্রিয় করতে অভিযান চালানো হচ্ছে।
চাংলাং জেলার ভারত-মিয়ানমার সীমান্ত দীর্ঘদিন ধরেই নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল এলাকা হিসেবে বিবেচিত। এ অঞ্চলে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের চলাচল রয়েছে। এ কারণে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও অভিযান নিয়মিত পরিচালনা করা হয়।
ছবি সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা এলাকায় ধলেশ্বরী নদীর ভয়াবহ ভাঙন পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙনকবলিত এলাকায় গিয়ে নদীপাড়ের জমি, বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দারা নদীভাঙনের কারণে তাদের আতঙ্ক ও দুর্ভোগের কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন।
ভাঙনের ভয়াবহতার বিষয়টি পানিসম্পদ মন্ত্রণালয়ের নজরে আনতে ঘটনাস্থল থেকেই পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে ভিডিওকলে কথা বলেন এমপি আব্দুল্লাহ। ভিডিওকলের মাধ্যমে মন্ত্রীকে ভাঙনকবলিত এলাকা সরাসরি দেখানোর পাশাপাশি নদীর তীব্র স্রোতে বাড়িঘর, স্থাপনা ও জমি ঝুঁকিতে পড়ার বিষয়টি অবহিত করেন তিনি।
এ সময় পানিসম্পদ মন্ত্রী ভাঙন পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। নদীভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও তিনি আশ্বস্ত করেন।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীর ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে। যেকোনো সময় আরও বসতবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এমপি শেখ মো. আব্দুল্লাহ বলেন, ‘নদীভাঙন থেকে ঘরবাড়ি ও সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। বিষয়টি পানিসম্পদ মন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হয়েছে। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ সময় সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
আপনার মতামত লিখুন