খুঁজুন
advertisement
advertisement
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১৮ আশ্বিন, ১৪৩৩

রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:২৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের নতুন কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ

ছবি যোগফল

মো. হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি :

প্রতিষ্ঠিত ২০১৯ সালের ‘রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় নতুন কমিটি আত্মপ্রকাশ করেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৩২ বিশিষ্ট কার্যনির্বাহী ও সদস্য বিশিষ্ট এই কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

সংগঠনের প্রধান কার্যালয়, বিসমিল্লাহ মার্কেট (কাজী মার্কেট), নাগেশ্বরী, কুড়িগ্রাম-এ নতুন এই কমিটি ঘোষণা করেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, “নতুন কমিটির ওপর দায়িত্ব অর্পণের মাধ্যমে আজ আমি অবসরে যাচ্ছি। এখন থেকে কেন্দ্রীয় কমিটির ওপরই সকল প্রকার সাংগঠনিক দায়িত্ব ন্যস্ত থাকবে। তাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে, তারা আমার চেয়েও ভালো কাজ করবে এবং রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনকে দেশব্যাপী আরও পরিচিত করে তুলবে।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রথম টিভির চেয়ারম্যান বলেন, “এত সুন্দর একটি কমিটি প্রকাশ উপলক্ষে অত্যন্ত ব্যস্ততার মধ্যেও মিজান ভাইয়ের ডাকে চলে এসেছি। রশিদ মন্ডল যুব ফাউন্ডেশন সত্যিই খুব ভালো কাজ করে যাচ্ছে। এই নতুন কমিটির জন্য অনেক শুভকামনা রইল, সংগঠনটি যেন আরও বহুদূর এগিয়ে যায়।”

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি মো: মাহমুদ হাসান প্রিন্স বলেন, “এই দায়িত্ব অনেক বড় এবং তা পালন করা বেশ কঠিন। তবে আমাকে যে বিশ্বাস ও সম্মান দেখিয়ে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তা রক্ষা করব এবং সততা ও নিষ্ঠার সাথে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাব।”

সাধারণ সম্পাদক মো: মাহমুদ হাসান মিঠু প্রধান বলেন, “নতুনভাবে রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনকে মানুষ চিনবে। আমরা সবার সহযোগিতা নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করব এবং নতুন কিছু করে দেখাবো। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের কেন্দ্রীয় কমিটির তালিকা:

১. সভাপতি: মো: মাহমুদ হাসান প্রিন্স

২. সিনিয়র সহ-সভাপতি: মো: মাইদুল ইসলাম

৩. সহ-সভাপতি: মো: রাসেল মিয়া

৪. সহ-সভাপতি: মো: সাজু মিয়া

৫. সাধারণ সম্পাদক: মো: মাহমুদ হাসান মিঠু প্রধান

৬. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মো: সাজ্জাদুর রহমান সোহাগ

৭. যুগ্ম সাধারণ সম্পাদক: মাসুদ আল হাসান সাহিব

৮. যুগ্ম সাধারণ সম্পাদক: মো: শহিদুল ইসলাম

৯. যুগ্ম সাধারণ সম্পাদক: আরিয়ান ফরিদ

১০. সাংগঠনিক সম্পাদক: আহমেদ শরীফ

১১. সাংগঠনিক সম্পাদক: জাহানুর আলম

১২. সহ-সাংগঠনিক সম্পাদক: মো: মোখতারুল ইসলাম মিলন

১৩. সহ-সাংগঠনিক সম্পাদক: মো: মাহমুদুল হাসান

১৪. কোষ্যধ্যক্ষ: মো: সামিুল ইসলাম

১৫. দপ্তর সম্পাদক: মো: আদিদ হোসেন সরকার

১৬. প্রচার সম্পাদক: কাজল কুমার মহন্ত

১৭. মিডিয়া সেল ও প্রচার সম্পাদক (২): হাসান মাহমুদ জয়

১৮. ধর্ম বিষয়ক সম্পাদক: কারী আবু বকর সিদ্দিক

১৯. তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো: সুফিয়ান প্রধান

২০. সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মো: ফারুক হোসেন

২১. চিকিৎসা বিষয়ক সম্পাদক: ডাক্তার মোছাঃ দিলরুবা বেগম

২২. শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মো: শরিফুল ইসলাম শিমুল

২৩. ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: মো: সোহানুর ইসলাম শুভ

২৪. ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক: মোছাঃ মোর্শেদা আক্তার মুমু

২৫. পরিবেশ ও বৃক্ষরোপণ বিষয়ক সম্পাদক: মোছাঃ ফারিয়া শেখ

২৬. নারী ও শিশু বিষয়ক সম্পাদক: মোছাঃ মিমি শেখ

২৭. মানবিক সহায়তা ও রক্তদান বিষয়ক সম্পাদক: মো: জিল্লুর রহমান জিম

২৮. সাধারণ সদস্য: মো: হৃদয় হোসেন

২৯. সাধারণ সদস্য: মো: রাশিদুল ইসলাম

৩০. সাধারণ সদস্য: মো: মাজেদ সরকার

৩১. সাধারণ সদস্য: মো: মো: রূপম প্রধান

৩২. সাধারণ সদস্য: মোছাঃ মারুফা আক্তার মুন

উক্ত কমিটি প্রকাশ অনুষ্ঠানে,  গণমাধ্যমকর্মী ও সেচ্ছাসেবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:৪৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাহিরপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

ছবি যোগফল

 সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ তাহিরপুর  উপজেলা কোনো বিদ্যালয়ে একজন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম চলছে, আবার কোথাও শিক্ষক না থাকায় পাশের বিদ্যালয় থেকে অস্থায়ীভাবে শিক্ষক দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। বিপরীতে যোগাযোগব্যবস্থা ভালো ও সুবিধাজনক এলাকার বিদ্যালয়গুলোতে শিক্ষক পরিপূর্ণ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বদলির সুযোগ এলেই অনেক শিক্ষক দুর্গম এলাকার বিদ্যালয় থেকে সুবিধাজনক স্থানে বদলি হয়ে যাওয়ায় এ সংকট আরও প্রকট হচ্ছে। ফলে দুর্গম হাওরাঞ্চলের শিক্ষার্থীরা মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সম্প্রতি প্রতিস্থাপন সাপেক্ষে বদলি হওয়ার পর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কোনো শিক্ষক নেই। অন্য দুটি বিদ্যালয় থেকে দুজন শিক্ষক দিয়ে বিদ্যালয় খোলা ও শিক্ষার্থীদের হাজিরার বিষয়টি দেখা হচ্ছে।

এ ছাড়া দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরান খালাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকা দুজন শিক্ষকই সুবিধাজনক স্থানে বদলির আদেশ পেয়েছেন।

এদিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শিবরামপুর, মন্দিয়াতা, জয়পুর, বাঁশতলা ও মনভোজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উক্তিয়ারগাঁও, কলাপাড়া ও মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর বড়দল ইউনিয়নের মাহরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একজন করে শিক্ষক রয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়ায় এ উপজেলার ৪৯ জন শিক্ষক জেলা শিক্ষা অফিসে যোগদান করেছেন। আগামী রোববার (৪ অক্টোবর) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে তাঁদের পদায়নের আদেশ জারি হবে বলে জানা গেছে।

মন্দিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সানজু মিয়া বলেন, আমার বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদসহ পাঁচটি পদ রয়েছে। ১২ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। আমার বাড়ি কাছে হওয়ায় অনেক দিন ধরে আমি দায়িত্ব পালন করছি। অনেক সময় অন্য কোনো শিক্ষক থাকেন না। ফলে আমি একাই প্রধান শিক্ষকের দায়িত্ব ও পাঠদান কার্যক্রম চালিয়েছি। মাঝেমধ্যে কাউকে পোস্টিং বা ডেপুটেশনে পদায়ন করা হলে তিনিও কোনো না কোনোভাবে বদলি হয়ে যান। বর্তমানে যিনি রয়েছেন, তিনিও বদলির আদেশপ্রাপ্ত। নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। আমার বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে পর্যাপ্ত শিক্ষক প্রয়োজন।

শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হলেন মোয়াজ্জেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রীতম সরকার ও মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন তালুকদার।

প্রীতম সরকার বলেন, শরীফপুর রাধাচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক না থাকায় উপজেলা শিক্ষা অফিসার আমাদের দুজনকে বিদ্যালয়টি খোলা ও শিক্ষার্থীদের হাজিরা নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। আমরা দুজন মিলে সমন্বয় করে দায়িত্ব পালন করি। বিদ্যালয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী কাজে লিপ্ত হয়ে গেছে। বিদ্যালয়টি সচল করতে শিক্ষক প্রয়োজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন পাটোয়ারী বলেন, দুর্গম এলাকা থেকে বদলি হয়ে সুবিধাজনক বিদ্যালয়ে আসার কারণে দুর্গম এলাকার শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

সুনামগঞ্জ জেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বলেন, বর্তমান পদায়নকৃত শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে হাওরাঞ্চলে শিক্ষার বিষয়টি মাথায় রেখে নিয়োগ দেওয়া প্রয়োজন। দুর্গম এলাকায় নিয়োগ দিলেও অধিকতর ভালো যোগাযোগব্যবস্থা আছে—এমন স্কুলে তারা চলে আসেন। এমন অনেক স্কুল আছে, যেখানে একজন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার মান উন্নয়নে পদায়নকৃত এসব দুর্গম এলাকার শিক্ষকরা যাতে থাকতে পারেন, সে জন্য তাদের সুযোগ-সুবিধা, বিশেষ করে যাতায়াত, আবাসন ও হাওর ভাতার ব্যবস্থা বিবেচনায় রাখা উচিত। হাওরপাড়ের মানুষের শিক্ষার গুণগত মান উন্নয়নের স্বার্থে ছাত্র-শিক্ষক উভয়কে হাওর রেশনিংয়ের আওতায় আনা জরুরি।

আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম সরোয়ার লিটন বলেন, নতুন শিক্ষক নিয়োগ হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য ও সংকট রয়েছে, সেগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে পদায়ন করা হোক।

উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাজন কুমার সাহা বলেন, আমি উপজেলা থেকে যেসব বিদ্যালয়ে শিক্ষক সংকট রয়েছে, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে জেলা শিক্ষা অফিসে চাহিদা পাঠিয়েছি। বাকিটা জেলা শিক্ষা অফিস বিবেচনা করবে।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল বলেন, সহকারী শিক্ষক পদায়নের বিষয়টি আমাদের কমিটির মাধ্যমে করা হবে। তবে যেসব বিদ্যালয়ে শিক্ষক শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়কে অগ্রাধিকার দেওয়া হবে।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

গোপালগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:১৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা

ছবি যোগফল

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুইটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার কুশলি ইউনিয়নের নীলফা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় নিলফা বাজারের মোল্লা ফার্মেসির ফ্রিজে তরকারি-ঔষধ একসাথে পাওয়া সহ বিদেশি, নকল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে মালিক হেদায়েত মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি ও লাইসেন্স না থাকায় একই বাজারের জয় ফার্মেসির মালিক পারভেজ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় গোপালগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক ফজলুল হক সহ টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলম বলেন, অভিযোগের প্রেক্ষিতে নীলফা বাজারের দুইটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মেয়াদোত্তীর্ণ ও নকল ঔষধের ব্যাপারে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষায় কোনো প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

যোগফল| অনলাইন | নিউজ ডেস্ক 

শাহবাগে বাদ জুম্মা শহীদ হাদী চত্বরে মানববন্ধন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:৩৬ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শাহবাগে বাদ জুম্মা শহীদ হাদী চত্বরে মানববন্ধন
মোঃ সিমান্ত তালুকদার | যোগফল প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক পরিবর্তনের ঘটনায় তীব্র নিন্দা ও পুনঃনামকরণের দাবি, রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, সিফাত আবদুল্লাহর মুক্তি, সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রসংলাপ ফোরাম SDF-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা বলেন, “দেশে নাগরিক নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করতে হবে। কোনো মতের বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর কিংবা হয়রানির সুযোগ নেই। প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।”

তিনি বলেন, “শহীদ ওসমান হাদির নামফলক পরিবর্তনের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। সংশ্লিষ্ট সবার মতামত ও যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করতে হবে এবং শহীদ ওসমান হাদির নামের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে।”
সিলিন্ডার গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, “জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা, পরিবহন ব্যয় ও ব্যবসা-বাণিজ্যের ওপর। জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনযাত্রার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জ্বালানি ও গ্যাসের মূল্য নির্ধারণে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।”
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র ও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রতিষ্ঠান কিংবা কোনো নাগরিকের ওপর হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতের পার্থক্য থাকলে তার সমাধান হতে হবে আইন ও আলোচনার মাধ্যমে।”

সিফাত আবদুল্লাহর মুক্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, “প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার ও আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনকে কার্যকর, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।”
তিনি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা এবং আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক তুহিন ফরাজী, কেন্দ্রীয় শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান, কেন্দ্রীয় সংগঠক আব্দুল আউয়াল হৃদয়, খুলনা বিভাগীয় সংগঠক সাদিকুজ্জামান সাদিক, মাকসুদুল হাসান, মোঃ সাইফুল্লাহ, মোঃ বিল্লাল হোসেন সবুজ, সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক