জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা শ্যামল গ্রেপ্তার
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ শ্যামলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৩ জানুয়ারি) রাতে জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া দড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কাউসার আহমেদ শ্যামল জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মনসুর আহমেদের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, শনিবার রাতে কাউসার আহমেদ শ্যামলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন