খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক, ১৪৩৩

চট্টগ্রামে হামলায় আহত জীবনের মৃত্যু, মামলায় প্রধান আসামি যুবদল নেতা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে হামলায় আহত জীবনের মৃত্যু, মামলায় প্রধান আসামি যুবদল নেতা

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত আবু ইউসুফ ওরফে জীবন (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পায়ে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় জীবনকে হাসপাতালে আনা হয়েছিল। অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান পা কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে কুঞ্জছায়া আবাসিক এলাকার ২ নম্বর সড়কে জীবনসহ চার-পাঁচজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় ১৩ থেকে ১৪ জনের একটি সশস্ত্র দল সেখানে আসে। হামলাকারীদের কয়েকজনের মাথায় হেলমেট ছিল। তাদের হাতে ছুরি ও পিস্তল ছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে জীবনকে কিল-ঘুষি মারেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর তার পা লক্ষ্য করে গুলি চালান। এরপর হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

হামলার পর আহত অবস্থায় জীবনের ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তিনি ইকরাম বাবু ও আরমানের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে ছুরিকাঘাত ও গুলি করার অভিযোগ করেন।

জীবনের বাবা অভিযোগ করেন, মামলা করার পর আসামিপক্ষের লোকজন থানায় মামলা নেওয়ার কারণে ওসির বিরুদ্ধে সমাবেশ করার কথা বলছেন। তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তার দাবি, প্রকাশ্যে ছেলেকে কুপিয়ে ও গুলি করে আহত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালানোর কথা বললেও আসামিদের রাজনৈতিক প্রভাবের কারণে ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।

জীবন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন—এমন অভিযোগ অস্বীকার করে তার বাবা বলেন, ‘আমি ২২-২৩ বছর ধরে দোকানদারি করছি। ২০-২৫ লাখ টাকা দিয়ে দোকান করেও আজ ঋণগ্রস্ত। আমার ছেলে সন্ত্রাসী হলে আমি কেন ১০ লাখ টাকা দেনা থাকব? টাকার অভাবে ছেলের চিকিৎসা করাতে পারিনি, ওষুধও কিনতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে তারা দেশ ধ্বংস করছে। তারা কোনো দলের লোক নয়, তারা সন্ত্রাসী। আমি সরকারের কাছে তাদের দ্রুত গ্রেপ্তার ও সঠিক বিচার চাই।’

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, ঘটনার পরদিন জীবনের মা বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে মামলা করেন। মামলায় যুবদল নেতা জিল্লুর রহমান জুয়েলকে প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাবনায় গুলিতে শ্রমিক লীগ ও শ্রমিক দলের দুই নেতা নিহত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ২:১৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাবনায় গুলিতে শ্রমিক লীগ ও শ্রমিক দলের দুই নেতা নিহত

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পাবনার সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে হাটের ইজারাদার ও দুই রাজনৈতিক দলের নেতা নিহত হয়েছেন। নিহতদের একজন কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের নেতা এবং অন্যজন শ্রমিক দলের নেতা।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রদীপ কুমার সাহা।

নিহতরা হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) এবং একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন হোসেন (৪০)। আব্দুস সালাম আতাইকুলা থানা শ্রমিক লীগের আহ্বায়ক ও পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। অন্যদিকে রিপন হোসেন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল রিপনের পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের একটি ব্যবসায়িক কার্যালয় রয়েছে। হাটের বেচাকেনা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কার্যালয়ে বসে টাকা-পয়সার হিসাব করছিলেন সালাম ও রিপন। এ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫ থেকে ৭ জনের একটি দল সেখানে গিয়ে তাঁদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ সালাম ও রিপনকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, ৫ থেকে ৭ জনের একটি দল গুলি করতে করতে সালামের কার্যালয়ে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর পুষ্পপাড়া হাট ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান শুরু করেছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাবনায় বিএনপি নেতাসহ গুলিতে নিহত ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ৩:১৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাবনায় বিএনপি নেতাসহ গুলিতে নিহত ২

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

পাবনার আতাইকুলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পুষ্পপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুষ্পপাড়া এলাকার ধর্মগ্রামের আরজ আলীর ছেলে আব্দুস সালাম (৫৪) এবং একই গ্রামের ওমেদ আলী মেম্বারের ছেলে রিপন হোসেন (৪০)। আব্দুস সালাম পুষ্পপাড়া বাজারের ইজারাদার ছিলেন। আর রিপন হোসেন আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এবং সালামের সহযোগী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আতাইকুলার পুষ্পপাড়া বাজারে আব্দুস সালামের একটি ব্যবসায়িক অফিস রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই অফিসে সালাম ও রিপন বসে ছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল সেখানে এসে তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে গুলি করতে করতে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা সালাম ও রিপনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত প্রদীপ কুমার সাহা। তিনি বলেন, ৫ থেকে ৭ জনের একটি দুর্বৃত্ত দল গুলি করতে করতে সালামের অফিসে ঢোকে। পরে তারা পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

পাবনায় বিএনপি নেতাসহ গুলিতে নিহত ২

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ