খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক, ১৪৩৩

মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা আটক, জব্দ এলজি-ছোরা ও ফ্লেয়ার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মিরসরাইয়ে অস্ত্রসহ যুবদল নেতা আটক, জব্দ এলজি-ছোরা ও ফ্লেয়ার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে নওশাদ আলম (৩৩) নামে এক যুবদল নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি বন্দুক, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নওশাদ আলম সাহেরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডোমখালী এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

মিরসরাই থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার থানা-পুলিশের সহায়তায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সাহেরখালী ইউনিয়নের ডোমখালী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নওশাদ আলমের কাছ থেকে একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

এ বিষয়ে মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এসএম সুমন বলেন, যুবদলে কোনো অস্ত্রবাজের জায়গা হবে না। কারও ব্যক্তিগত দায় দল নেবে না। বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, একটি এলজি, চারটি ছোরা ও পাঁচটি রকেট প্যারাসুট ফ্লেয়ারসহ নওশাদ আলম নামে এক যুবককে আটক করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাউবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ Mess Night অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাউবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ Mess Night অনুষ্ঠিত

ছবি যোগফল

যোগফল প্রতিবেদন ।। অনলাইন ডেস্ক 
 
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স হলের লেকচার গ্যালারিতে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষকদের কর্মজীবনকে আরও সমৃদ্ধ করে। এ ধরনের প্রশিক্ষণ ও আনন্দঘন আয়োজন শিক্ষকসমাজের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ প্রতিষ্ঠানে প্রয়োগের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে সবাইকে অবদান রাখতে হবে।”

অনুষ্ঠানে ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের Course Director এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের Institutional Quality Assurance Cell (IQAC)-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান বক্তব্য প্রদান করেন।

এ সময় Institutional Quality Assurance Cell (IQAC)-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পরিবেশনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধনে অনুষ্ঠানটি এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) Higher Education Acceleration and Transformation (HEAT) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 


পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ৫ম ও ৬ষ্ঠ ব্যাচের প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ ও আনন্দঘন Mess Night অনুষ্ঠিত হয়েছে।


চট্টগ্রামে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
চট্টগ্রামে অপহরণ-ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) গ্রেপ্তার করেছে এসআরবি-৭।

মঙ্গলবার (৩ নভেম্বর) এসআরবি-৭-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার কোতোয়ালি থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুর হোসাইন নুর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে।

এসআরবি সূত্রে জানা গেছে, হালিশহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি নুর হোসাইন নুর। গোপন সংবাদের ভিত্তিতে তিনি ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে এসআরবি-৭। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তারের পর নুর হোসাইন নুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আড়াইহাজারের সাবেক এমপির ব্যক্তিগত সহকারী ওয়ালিউল্লাহ গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আড়াইহাজারের সাবেক এমপির ব্যক্তিগত সহকারী ওয়ালিউল্লাহ গ্রেপ্তার

ছবি: কালবেলা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (পিএস) মোহাম্মদ ওয়ালিউল্লাহকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশের এএসপি মেহেদী ইসলাম ও আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ওয়ালিউল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।

এএসপি মেহেদী হাসান বলেন, ওয়ালিউল্লাহকে গ্রেপ্তারে বেশ কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম