যশোর হাসপাতালে রোগীর চিকিৎসায় বিলম্ব, নার্সের ওপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
যশোর জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে রোগীর চিকিৎসায় বিলম্ব ও অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে হাসপাতাল পরিদর্শনকালে এক রোগীর চিকিৎসা নিশ্চিত করতে দায়িত্বরত নার্সকে তাৎক্ষণিক চিকিৎসক ডাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে চিকিৎসক রোগীকে দেখার এক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে ফোন করার নির্দেশ দেন।
এ সময় নার্সকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, মেডিসিন ইউনিট-১-এ ফোন করে চিকিৎসককে তার কথা জানাতে এবং দ্রুত রোগীকে দেখানোর ব্যবস্থা করতে হবে।
রোগীকে চিকিৎসক দেখার পর এক ঘণ্টার মধ্যে শারীরিক অবস্থার খবর চান তিনি। নার্স মোমেনা খাতুনকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, রোগী দেখার পর এক ঘণ্টার মধ্যে চিকিৎসকের ফোন চান তিনি।
কথোপকথনের একপর্যায়ে নার্সের বক্তব্য ও আচরণ নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী। তিনি জানতে চান, ওই নার্স নতুন যোগ দিয়েছেন কি না এবং কীভাবে কথা বলতে হয়, তা জানেন কি না।
হাসপাতালে চিকিৎসকরা প্রতিদিন রাউন্ড দেন কি না, সে বিষয়ে আলোচনা শুনতে না চেয়ে মেডিসিন ইউনিট-১-এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে দ্রুত ডেকে রোগী দেখানোর ওপর জোর দেন তিনি।
এ সময় রোগীর পেটে ব্যথা, স্বাস্থ্য পরীক্ষা এবং ক্রিয়েটিনিনের মাত্রা নিয়ে আলোচনা হয়। নার্সকে নিজের অবস্থান স্মরণ করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজে চিকিৎসক নন।
হাসপাতালে রোগীদের সেবার সার্বিক পরিস্থিতি তদারকির জন্যই আকস্মিক পরিদর্শনে আসছেন বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রতি দুই দিন পরপর হাসপাতালে আসছেন পরিস্থিতি দেখতে।
উল্লেখ্য, পরিদর্শনকালে রোগীর চিকিৎসা নিশ্চিত করা এবং হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহির বিষয়টিতে গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন