রাজাপুরে ৯ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ঝালকাঠির রাজাপুরে বিশেষ অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবাসহ আসমা বেগম (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় তার স্বামী মো. রেজাউল কবির গাজীকে পলাতক আসামি করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের দ্বিতল ভবনের নিচতলার সিঁড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসমা বেগম পিরোজপুরের কাউখালী উপজেলার আসপদ্দি কাউখালী বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রাজাপুরের মেডিকেল মোড় এলাকায় আমজেদ মাস্টারের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বাদী হয়ে আসমা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
একই ঘটনায় তার স্বামী মো. রেজাউল কবির গাজীকে পলাতক আসামি করে রাজাপুর থানায় আরেকটি মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন