সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি মিফতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহসভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিফতা উদ্দিন ওয়াহিদ কল্যাণপুর গ্রামের মৃত রূপ মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মিফতা উদ্দিন ওয়াহিদের বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট এবং অপরটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন