চট্টগ্রামে শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস-প্রেশার পরীক্ষা
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জনসচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় সচেতনতা তৈরির লক্ষ্যে বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা কর্মসূচির আয়োজন করেছে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নগরীর চকবাজারের প্যারেড মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৬টা থেকে শুরু হওয়া কার্যক্রমে শতাধিক মানুষ বিনামূল্যে ডায়াবেটিস ও ব্লাড প্রেশার পরীক্ষা করার সুযোগ পান। এতে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটার্যাক্ট ক্লাব অব চিটাগংয়ের সভাপতি রোটার্যাক্টর আশরাফুল হক আকিব, জয়েন্ট সেক্রেটারি রোটার্যাক্টর সাজিদ বিন দিদার, কোষাধ্যক্ষ রোটার্যাক্টর নাজমুল হক, সমাজসেবা পরিচালক রোটার্যাক্টর রাফি হায়দার, ক্লাব সেবা পরিচালক রোটার্যাক্টর ফাতেমা সুলতানা, সদস্য রোটার্যাক্টর মুনতাহিনা এবং অতিথি মোহাম্মদ জানে আলম।
কর্মসূচি সম্পর্কে ক্লাবের সভাপতি আশরাফুল হক আকিব বলেন, সচেতনতার অভাব ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করার কারণে অনেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার পরও বিষয়টি বুঝতে পারেন না। এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরা এবং প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরি করা।
তিনি আরও বলেন, শতাধিক মানুষকে বিনামূল্যে পরীক্ষার সুযোগ দিতে পেরে তারা আনন্দিত। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত থাকবে।
ক্লাবের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন