খুঁজুন
advertisement
advertisement
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩

শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষকরাও

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না শিক্ষকরাও

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন না শিক্ষকরা। একই সঙ্গে পাঠদানের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

চট্টগ্রাম-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এরই মধ্যে এ বিষয়ে একটি আদেশ জারি করেছে। আদেশ অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

সংসদে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পড়াশোনায় মনোযোগ বাড়ানোর লক্ষ্যে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন দেশে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাউবিতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

ছবি বাউবি মসজিদ

যোগফল প্রতিবেদন | অনলাইন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ শুক্রবার বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নির্দেশক্রমে যুগ্ম পরিচালক ও উপাচার্যের দপ্তরের একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম দোয়া মোনাজাত অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখেন।

এতে অংশ নেন বিভিন্ন স্কুলের শিক্ষক, বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মুসল্লি।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন

ছবিতে মনোনীত মাওলানা সালমান আহমদ সুজন

আমির হোসাইন | সুনামগঞ্জ জেলা সংবাদদাতা 

কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা সালমান আহমদ সুজন।

আগামী ২১ নভেম্বর ২০২৬ ইং তারিখে জেলা পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কওমী ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তাঁকে এ দায়িত্বে অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি জানানো হয়।

মাওলানা সালমান আহমদ সুজন বর্তমানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দীর্ঘদিন ধরে দ্বীনি, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

তাঁর এ মনোনয়নে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মতৎপরতা কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা সালমান আহমদ সুজন তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীতে  নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিতন
আবু নাঈম রিপন | নরসিংদী জেলা সংবাদদাতা 

নরসিংদী জেলায় ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ,অক্টোবর,-২০২৬ এর মাঠ পর্যায়ের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খল, অবাধ ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বরত পুলিশ অফিসার ও ফোর্সদের নিয়ে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

 ২১ নভেম্বর, ২০২৬ (শনিবার) নরসিংদী পুলিশ লাইন্সে আয়োজিত এই ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা ।

ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। 

নিয়োগ কার্যক্রমে কোন ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির কোন  সুযোগ নেই। তিনি মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী প্রত্যেক অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত ব্রিফিং প্যারেডে  নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।