কুড়িগ্রামে খতিয়ান টেম্পারিংয়ের অভিযোগ
বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল
ওবায়দুল হক ।। রাজিবপুর সংবাদদাতা
কুড়িগ্রামে খতিয়ান টেম্পারিং করে জমির পরিমাণ বাড়িয়ে নামজারি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারী মো. আনোয়ারুল ইসলাম, গ্রাম: জোদ্দারপাড়া, উপজেলা: উলিপুর, জেলা: কুড়িগ্রাম। তিনি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগে জানান, চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ধলাগাছা মৌজার এস.এ খতিয়ান নং ৩৮৯-এ জমির পরিমাণ ছিল .৪৯ (দশমিক চার নয়) একর। অভিযোগ অনুযায়ী, উক্ত খতিয়ান টেম্পারিং করে ১০.৫৬ (দশ দশমিক পাঁচ ছয়) একর উল্লেখ করে নামজারি কেস নং- ২৮৪৬/২৬, ২৮৪৮/২৬ ও ২৭১১/২৬ এর মাধ্যমে নামজারি খতিয়ান সৃজন করা হয়েছে।
এর প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয়, (তথ্য ও অভিযোগ শাখা) থেকে গত ০৮ নভেম্বর ২০২৬ তারিখে উপজেলা নির্বাহী অফিসার, চর রাজিবপুরকে অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে মোহনগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সাইফুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এসব অভিযোগ ভিত্তিহীন, আমার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে।

আপনার মতামত লিখুন