চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন নিজেই
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। তার ক্যানসার চতুর্থ স্টেজে রয়েছে বলে জানিয়েছেন তিনি নিজেই।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা জানান বিদেশে অবস্থানরত শামীম ওসমান।
টকশোতে শামীম ওসমান বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার, বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’
নিজের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি আরও বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’
ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরে গোপনে দেশ ছাড়েন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিচারিক কার্যক্রম চলছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন