খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক, ১৪৩৩

টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টেকনাফে চুরি মামলার তদন্তে রোহিঙ্গা যুবক গ্রেফতার

ছবিতে গ্রেফতারকৃত যুবক

আবু মুসা | টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে চুরি মামলার তদন্তের অংশ হিসেবে রবি আলম (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ২১ নম্বর চাকমারকুল সিআইসি চেকপোস্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রবি আলম টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা।

এপিবিএন সূত্রে জানা যায়, টেকনাফ মডেল থানায় দায়ের করা ৭৯ নম্বর মামলার তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) প্রকাশ চন্দ্র সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর মামলাটি দায়ের করা হয়েছিল। এতে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৫৭ ও ৩৮০ ধারা উল্লেখ রয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে এপিবিএন সদস্যদের পাহারায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

সূত্র: এপিবিএন

বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি যোগফল প্রতিনিধি

মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি

‘নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত’ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেক কর্তন, শুভেচ্ছা বিনিময় ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

৩রা নভেম্বর মঙ্গলবার সন্ধায় বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রেজাউল করিম। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব এর সাধারণ সম্পাদক আনন্দ টেলিভিশন এর বেলকুচি প্রতিনিধি মোঃ আব্দুল আলিম, রিপোর্টার্স ক্লাব এর সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন এর বেলকুচি প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম , সহ সভাপতি মোঃ আবু হোসেন দৈনিক সকালের দর্পণ এর স্টাফ রিপোর্টার, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো বেলকুচি প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব এর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত এর বেলকুচি প্রতিনিধি মোঃ গোলাম কিবরিয়া, রিপোর্টার্স ক্লাব এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান দৈনিক জনতার খবর বেলকুচি প্রতিনিধি, বেলকুচি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান আজকের সিরাজগঞ্জ পত্রিকার বেলকুচি প্রতিনিধি,  রিপোর্টার্স ক্লাব এর মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রিমা খাতুন নিউজ ২১ এর বেলকুচি প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব এর কার্যকরী সদস্য মোঃ রানা সরকার জাতীয় দৈনিক দেশ প্রতিদিন এর স্টাফ রিপোর্টার সহ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি। দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন শুরু থেকেই সাধারণ মানুষের অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে পাঠকদের আস্থা অর্জন করেছে। মফস্বলের সমস্যা, সম্ভাবনা ও তৃণমূল মানুষের সুখ-দুঃখের কথা আরও বলিষ্ঠভাবে তুলে ধরে পত্রিকাটি আগামী দিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

গোপালগঞ্জে ৯৫ বছর বয়সী বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ৯৫ বছর বয়সী বৃদ্ধ পিতার ঠাঁই হয়েছে গাছ তলায়

ছবিতে গাছ তলায় বৃদ্ধ পিতা

সাইফুল ইসলাম | গোপালগঞ্জ প্রতিনিধি

জীবনের সবটুকু সুখ ও শ্রম বিলিয়ে দিয়ে ৬ সন্তানকে বড় করেছেন বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লা (৯৫)।জীবনের শেষ পর্যায়ে এসে সেই সন্তানদের কাছে তিনি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছেন। ছয় সন্তানের  মধ্যে কারো কাছেই তার ঠাঁই হয়নি।ছেলে মেয়েরা সকলে মিলে জমিজমা লিখে নিয়ে তাকে রেখে দিয়েছে বাড়ির পাশে একটি গাছের নিচে।এখানে এখন দিন কাঁটছে বৃদ্ধ শামসুল হক।

বৃদ্ধ শামসুল হক গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামের  ওমেদ আলী মোল্লার ছেলে।

জানাগেছে, হাজী শামসুল হক মোল্লার দুটি ছেলে ও চারটি মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে বড় ছেলে আজিজুল মোল্লা পেশায় একজন ফেরিওয়ালা।ছোট ছেলে রেয়াজুল মোল্লা বাসের হেলপার। 

অপরদিকে চার মেয়ের মধ্যে মায়া বেগম, সাবিনা বেগম ও সালমা বেগমকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ছোট মেয়ে কাজুলী বেগম শারীরিক প্রতিবন্ধী।

বৃদ্ধ হাজী শামসুল হকের ছোট সন্তান কাজুলী বেগম বাদে আর পাঁচ সন্তান তাদের সংসার সন্তান নিয়ে ব্যস্ত।
গত কয়েক বছর আগে হাজী শামসুল হক তার জমি বিক্রি করে হজ্ব করতে যায়।তখন বাকি জমি জমা সন্তানদের মাঝে ভাগ করে দেন।কিন্তু বর্তমানে বিপত্নীক এই বৃদ্ধের কোন সন্তানই খোঁজ খবর তেমন রাখছে না। 

শামসুল হক মোল্লা গত কয়েক দিন ধরে তার বড় মেয়ে মায়া বেগমের বাড়িতে ছিলেন।
কিন্তু আজ মঙ্গলবার সকালে মায়া বেগম তার বৃদ্ধ বাবাকে ভাইদের বাড়িতে নিয়ে আসলে ভাই ও তাদের স্ত্রীরা মিলে হাজী শামসুল হক মোল্লাকে বাড়ি থেকে বের করে একটি গাছে নিচে রেখে দেয়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে শামসুল হক মোল্লার সন্তানদের নিয়ে একটি বিরুপ প্রতিক্রিয়া হয়।

মায়া বেগম বলেন, আমার স্বামী অসুস্থ্য।তার পরে আমার বাড়িতে আবার প্রতিবন্ধী ছোট বোন কাজুলী থাকে। যার কারণে আমার পক্ষে আমার বাবাকে রাখা সম্ভব নয়।

সিটি কর্পোরেশনের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের উপস্থিতিতেই চলছে অনুমোদনহীন ড্রেন নির্মাণকাজ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সিটি কর্পোরেশনের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের উপস্থিতিতেই চলছে অনুমোদনহীন ড্রেন নির্মাণকাজ

ছবিতে নির্দেশনাসহ কাজে আগে ও পরের চিত্র

গাজীপুর প্রতিনিধি | যোগফল অনলাইন 

গাজীপুর সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কোনাবাড়ী এলাকার আমবাগ মিতালী হাউজিংয়ে সিটি কর্পোরেশনের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই রাস্তার ওপর ড্রেন নির্মাণের কাজ শুরু করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। 

তাঁদের আশঙ্কা, যথাযথ পরিকল্পনা ও প্রকৌশলগত তদারকি ছাড়া ড্রেন নির্মাণ করা হলে জনসাধারণের স্বাভাবিক চলাচল, পানি নিষ্কাশন এবং রাস্তার স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার জোন ৭ (কোনাবাড়ি) কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ১০ নম্বর ওয়ার্ডের সচিব মোশারফ হোসেন সরেজমিনে পরিদর্শন করে তাৎক্ষণিক কাজটি বন্ধ করে দেন বলে জানান। পরবর্তী সময়ে ১৫ অক্টোবর উভয় পক্ষকে নোটিশ প্রদান করে ১৮ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়।

শুনানিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপর পক্ষকে রাস্তা খনন ও ড্রেন নির্মাণের আগে সিটি কর্পোরেশনের অনুমোদন গ্রহণ, নির্ধারিত ফি পরিশোধ এবং প্রকৌশল বিভাগের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী কাজ করার নির্দেশনা দেন বলে জানা গেছে।
তবে এলাকাবাসীর অভিযোগ, শুনানিতে দেওয়া নির্দেশনা অনুসরণ না করে এবং রাস্তা খননের অনুমোদন গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন না করেই পরবর্তী সময়ে পুনরায় ড্রেন নির্মাণের কাজ শুরু করা হয়েছে। তাঁদের দাবি, কাজ চলাকালে সিটি কর্পোরেশনের ওয়ার্ক সুপারভাইজার নাসির হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ১১৯ ধারায় নগরীর রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের ওপর ন্যস্ত করা হয়েছে। একই আইনের ১২০ ধারায় রাস্তা নির্মাণ ও উন্নয়নসংক্রান্ত বিষয়ে কর্পোরেশনের অনুমোদন ও নির্দেশনার বিধান রয়েছে।
এ ছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘সড়ক খনন অনুমতি পদ্ধতি’ অনুযায়ী, রাস্তা খননের জন্য নির্ধারিত ফরমে আবেদন, সরেজমিনে পরিদর্শন ও পরিমাপের মাধ্যমে ফি নির্ধারণ এবং নির্ধারিত ফি পরিশোধের পর অনুমতি প্রদানের প্রক্রিয়া অনুসরণের কথা উল্লেখ রয়েছে।

এ বিষয়ে ৩ নভেম্বর ২০২৬ তারিখে সিটি কর্পোরেশনের প্রকৌশলী মো. তারেক হাসানের কাছে জানতে চাইলে তিনি জানান, সংশ্লিষ্ট কাজের অনুমোদন এখনো দেওয়া হয়নি এবং অনুমোদন পেতে সময় প্রয়োজন। 
অন্যদিকে, সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ (কোনাবাড়ী) জোনের নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈমার কাছে বিষয়টি জানানো হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।