খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক, ১৪৩৩

শিবগঞ্জে বালুর স্তূপের নিচে পুঁতে রাখা নবজাতক উদ্ধার

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিবগঞ্জে বালুর স্তূপের নিচে পুঁতে রাখা নবজাতক উদ্ধার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের বালুর স্তূপের নিচে পুঁতে রাখা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। লুঙ্গিতে মোড়ানো শিশুটিকে উদ্ধারের সময় কান্না করছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের একটি আমবাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মো. গোলাপ হোসেনসহ কয়েকজন শিশুটিকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, সকালে গ্রামের রাস্তার পাশে খেলছিল হামিদুল (৫) ও নাফিউল (৩) নামে দুই শিশু। এ সময় তারা আমবাগানের বালুর স্তূপের নিচ থেকে কান্নার শব্দ শুনতে পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা বালু সরিয়ে লুঙ্গিতে মোড়ানো নবজাতকটিকে উদ্ধার করেন।

ওসি আরও জানান, কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, তা জানতে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আদালতকে অবহিত করা হচ্ছে। আদালত পরবর্তী সিদ্ধান্ত দেবেন।

বর্তমানে নবজাতকটি শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং সুস্থ আছে বলে জানা গেছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
তাহিরপুর ৫ নং বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মো: আজিজুর রহমান

ছবিতে চেয়ারম্যান প্রার্থী মো: আজিজুর রহমান

আমির হোসাইন ।। সুনামগঞ্জ প্রতিনিধি 

খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের  তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন মো: আজিজুর রহমান। 

তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন,তিনি বাদাঘাট ইউনিয়নের বাসিন্দা মো: আজিজুর রহমান। তিনি সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য এবং তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তিনি একজন শিক্ষানুরাগী,তরুনসমাজসেবক, এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। 

তিনি একটি জনসেবামূলক আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তাঁর জীবনের প্রধান অঙ্গীকার। ​নির্বাচনী ভিশন ও অঙ্গীকারে-​ প্রার্থী মো: আজিজুর রহমান তাঁর ইউনিয়নকে ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন-এলাকার মুরুব্বিদের পরামর্শ, তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী শক্তি এবং যুবকদের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে ৫ নং বাদাঘাট ইউনিয়নকে একটি আধুনিক, স্মার্ট,দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন।​ 

যেখানে থাকবে বৈষম্যহীন সেবাপ্রদান! কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া তার মূল উদ্দেশ্য। নির্বাচন প্রসঙ্গে মো: আজিজুর রহমান বলেন, আমি আমার ইউনিয়নের মানুষের সেবক হতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং ৫ নং বাদাঘাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।তিনি আরও বলেন আমি আমার প্রিয় বাদাঘাট ইউনিয়নকে একটি মডেল,আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। যেখানে থাকবে সকল জনসাধারণের সম্মানজনক অধিকার ! 

এই পথচলায় আমি আমার সম্মানিত ইউনিয়ন বাসির দোয়া,ভালবাসা, পরামর্শ, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি।এলাকার সর্বমহলে সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বজনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।​

গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোবিপ্রবিতে অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ছবিতে প্রশিক্ষণ কর্মশালা

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কর্মকর্তাদের অফিস ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. খসরুল আলম । কর্মশালায় প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দিন, রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একাউন্টিং এন্ড ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা এম. আমিনুর। কোর্স সমন্বয় করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. ঈশিতা রায় ও ড. বিতান খানম।

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, পদ ছোট নাকি বড়, সেটি বিষয় নয়। আমাদের যার যা দায়িত্ব সেটি সঠিকভাবে পালন করাই বড় কথা। কারণ সামান্য ভুলেও বড় ক্ষতি হতে পারে। কেননা একজন নিরাপত্তা কর্মীর বেতন যতো কম হোক না কেনো, তার দায়িত্বের ওপর একজনের জীবন নির্ভর করে। সে কারণে কারও দায়িত্বে অবহেলা বরদাস্ত করা হবে না। প্রশিক্ষণার্থীরা এখানে নতুন কিছু শেখার জন্য, জানার জন্য এসেছে। এখানে নতুন করে নিজেকে জানার সুযোগ তৈরি হয়েছে। কেউ যাতে ফাঁকিবাজি করতে না পারে, সেদিকটা মাথায় রেখে, প্রশিক্ষণের পর রিভিউ বা পরীক্ষার ব্যবস্থা করা যেতে পারে। সত্যিকার অর্থে যাতে এই প্রশিক্ষণ সবার কাজে আসে।

গোপালগঞ্জে সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল

বার্তা বিভাগ
প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে সহপাঠীরা মেধাবী শিক্ষার্থীর পিঠে চালাল চাইনিজ কুড়াল

ছবিতে মেধাবী শিক্ষার্থী ইমন কাজী

সাইফুল ইসলাম ।। গোপালগঞ্জ প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থী ইমন কাজী (১৮)। গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজের মানবিক বিভাগের এ শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৭৫ পেয়েছে। ঢাকা থেকে গোপালগঞ্জের গ্রামের বাড়ি সদর উপজেলার মাঝগাতি ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে অবস্থান করে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং করছেন । ওই শিক্ষার্থীর বাবার নাম ছিদ্দিক কাজী। 

সোমবার (২ নভেম্বর) গোপালগঞ্জ শহরের অপটিমাম কোচিং সেন্টার এ কোচিং করতে আসেন । কোচিং শেষ করে বাড়ি যাবার পথে শহরের ট্রাস্ট ব্যাংকের এটিএম বুথ থেকে বাবার পাঠানো ১৯ হাজার ও মামা ইকরাম কাজীর পাঠানো ৭০ হাজার টাকা সহ মোট ৮৯ হাজার টাকা উত্তোলন করে। পরে বন্ধু হামীম মীরের মোটর সাইকেলে করে গ্রামের বাড়ির উদ্দেশ্য রওনা দেন তারা । তাদের মোটর সাইকেল বেদগ্রাম হাজী নাদের আলী সাদেক আলী স্কুলের সামনে পৌঁছালে বাপ্পী কাজী, শামীম কাজী, তামিম কাজী মোটরসাইকেল ব্যারিকেট দিয়ে রাস্তার ওপর ফেলে দেয় । পরে শামীম কাজী চাইনিজ কুড়াল দিয়ে ইমনের পিঠে ৭টি কোপ দেয়। এছাড়া হাত-পা, মুখ ও মাথায় হাতুড়ি দিয়ে পেটায় । রক্তাক্ত জখম অবস্থায় তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা আলেয়া বেগম বাদী হয়ে গোপীনাথপুর গ্রামের নওশের কাজী ছেলে তুহিন কাজী, আমিনুর কাজী, আমিনুর কাজীর ছেলে বাপ্পী কাজী, জাকির কাজীর ছেলে শামীম কাজী, তামিম কাজীকে আসামী করে মঙ্গলবার (৩ নভেম্বর) একটি মামলা দায়ের করেছেন।

আহত শিক্ষার্থী ইমন কাজী বলেন, চাচাতো ভাই ইসলাম কাজীর ছেলে সালমান কাজী আমার সাথে চলাফেরা করে। ১৫ দিন আগে গ্রামের একটি  তুচ্ছ ঘটনা নিয়ে বাপ্পী, শামীমের সাথে  সালমানের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আমি ঐ স্থানে উপস্থিত ছিলাম। পরে স্থানীয়রা এটি মিটিয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে তারা আমার ওপর হামলা চালিয়ে হাতুড়ি পেটা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। এ সময় তারা নগদ ৮৯ হাজার টাকা, আই ফোন ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় ভয়ে হামীম মীর নিরাপদে আশ্রয় নেয়। বেদগ্রামের অনেকে এটি দেখেছে। তারা  আমাকে রক্ষার জন্য এগিয়ে আসে, কিন্তু চাইনিজ কুড়াল দেখে আতংকে কাছে কেউ আসেনি।

মাঝিগাতী দশপল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আল মামুন বলেন, ইমন কাজী ২০২৪ সালে আমাদের স্কুল থেকে এসএসসিতে জিপিএ ৪.৬৭ পেয়েছিল। মানবিক বিভাগ থেকে অংশ নিয়ে সে ভালো রেজাল্ট করেছিল। শুনেছি সহপাঠীদের সাথে বিরোধের জের ধরে তাকে রক্তাক্ত আহত করা হয়েছে।

অভিযুক্ত বাপ্পী কাজী বলেন, নারী ঘটিত ব্যাপার নিয়ে ইমন কাজী আমাদের এক ছোট ভাইকে মারপিট করতে চায়। আমি এটির প্রতিবাদ জানাই।৭দিন আগে এ বিরোধ নিয়ে ইমন আমাকে মারপিট করে । পরে আমি হাসপাতালে ভর্তি হই ও থানায় অভিযোগ করি ।স্থানীয়রা এটি মিমাংসা করে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে আমি ইমনকে মেরেছি। স্থানীয়রা এটি মিমাংসা করে দেওয়ার উদ্যোগ নিয়েছে।    

মামলার তদন্তকারী কর্মকর্তা গোপালগঞ্জ সদর থানার এস আই মুকুল হোসেন বলেন, এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে । আমি মামলার তদন্ত শুরু করেছি । তদন্ত শেষে পারবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।