প্রথমে খরগোশ নাকি হাঁস? এক ছবিতেই মিলতে পারে আপনার ব্যক্তিত্বের ইঙ্গিত
ছবি: সংগৃহীত
একটি ছবি দেখেই কি মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া সম্ভব? সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অপটিক্যাল ইল্যুশনকে ঘিরে এমনই আলোচনা চলছে। জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিয়া ইলিন শেয়ার করা এই ভিজ্যুয়াল টেস্টে দাবি করা হয়েছে, ছবিতে আপনি প্রথমে খরগোশ নাকি হাঁস দেখছেন, তার ওপর ভিত্তি করেই আপনার ব্যক্তিত্বের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
ছবিটিতে পানির ওপর একটি সাদা অবয়ব দেখা যায়। কারও কাছে এটি প্রথমেই হাঁসের মতো মনে হয়, আবার কারও চোখে ধরা পড়ে খরগোশের আকৃতি। এই দুই ভিন্ন দৃষ্টিভঙ্গিকেই ব্যক্তিত্ব বিশ্লেষণের ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
যদি প্রথমে হাঁস দেখেন
মিয়া ইলিনের ব্যাখ্যা অনুযায়ী, যারা প্রথমে হাঁস দেখতে পান তারা সাধারণত বিশ্লেষণধর্মী, কৌতূহলী এবং জ্ঞানপিপাসু হয়ে থাকেন। নতুন বিষয় শেখা, বই পড়া, তথ্যচিত্র দেখা কিংবা গভীর আলোচনায় অংশ নিতে তারা বেশি আগ্রহী। সাধারণ আড্ডার চেয়ে অর্থবহ কথোপকথন তাদের বেশি আকর্ষণ করে।
যদি প্রথমে খরগোশ দেখেন
অন্যদিকে, যারা প্রথমে খরগোশ দেখতে পান তারা সাধারণত প্রাণবন্ত, সামাজিক এবং সহজেই অন্যদের সঙ্গে মিশে যেতে পারেন। যেকোনো আড্ডা বা অনুষ্ঠানে তারা সহজেই সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। তবে তাদের হাসিখুশি স্বভাবের আড়ালে কখনো কখনো আত্মসমালোচনা, অতীতের সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাও কাজ করতে পারে।
অপটিক্যাল ইল্যুশন কেন এত জনপ্রিয়?
বিশেষজ্ঞদের মতে, অপটিক্যাল ইল্যুশন শুধু বিনোদনের বিষয় নয়; এটি আমাদের মস্তিষ্ককে ভিন্নভাবে চিন্তা করতে উৎসাহিত করে। এমন দৃষ্টিবিভ্রম মনোযোগ, পর্যবেক্ষণ ক্ষমতা, স্মৃতিশক্তি এবং জ্ঞানীয় দক্ষতা বাড়াতে সহায়ক হতে পারে। একই সঙ্গে এটি আমাদের উপলব্ধি ও চিন্তার ধরন সম্পর্কে নতুনভাবে ভাবার সুযোগও তৈরি করে।
তবে মনে রাখবেন: এ ধরনের ভিজ্যুয়াল টেস্ট মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এগুলো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত কোনো ব্যক্তিত্ব পরীক্ষা নয়।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন