মরহুমা হাজী মুজিবুননেছার স্মরণে ইস্ট লন্ডনে দোয়া মাহফিল
যোগফল প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকে’-এর উদ্যোগে দোয়া মাহফিল। গত ৬ সেপ্টেম্বর স্থানীয় একটি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
মীরপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক এবং মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার আমীর উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন ও ট্রাস্ট সদস্য মোসাদ্দেক হোসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে সুরেলাভাবে তেলাওয়াত করেন মিহরান আহমেদ খান ও হাফিজ জুবায়ের হোসেন। পরে জানহা, নুরিয়া, আকিফা, ইনারা ও ইছরার কণ্ঠে পরিবেশিত যৌথ ইসলামী সংগীত (নাশিদ) উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
মাহফিলে ট্রাস্টের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের দৃষ্টিভঙ্গি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ নূর বকস।
দোয়ার আগে প্রধান আলোচনায় ‘মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় ও দায়িত্ব’ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম কাজী হামিদুল হক। তিনি মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ইকবাল হোসেন, সুয়েব হোসেন, আব্দুস সালাম, ইস্তিহাক আহমেদ খান, দিলোয়ার হোসেন, সৈয়দ জিল্লুর হক, রেজাউল করিম, নাসির উদ্দিন, শামিম চৌধুরী, সিরাজুল ইসলাম ও তোফায়েল আহমেদ।
এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ খান, দোহা মিয়া, জসিম উদ্দিন, আব্দুল আউয়াল, মিছবাহ উদ্দিন, সালেহ আহমদ, ইনুছ আলী, আব্দুল কাদির, রফিক আলী, শাহিন মিয়া, এমরান আহমেদ, এমদাদ শিকদার ও জহিরুল ইসলামসহ অনেকে।
আলোচনা পর্ব শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুমা হাজী মুজিবুননেছা, মরহুম হাজী আব্দুল নূর, মঈনুদ্দীন আহমেদ, মাহমুদা খাতুন, ফুলেছা বেগম, ছালেমা খাতুন, ফাতেমা বেগমসহ বিশ্বের সব মরহুম মোমিন-মোমিনাতের মাগফিরাত এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা হেলালউদ্দীন আহমেদ।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি মাস্টার আমীর উদ্দীন আহমেদ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া মাহফিলের সফল সমাপ্তি ঘোষণা করেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন