৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল অভিযোগ দ্রুত তদন্তের দাবি
বার্তা বিভাগ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে সংবাদ সম্মেলন অংশবিশেষ
মো. সীমান্ত তালুকদার | নিজস্ব প্রতিবেদক:
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন পেশার শিক্ষক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের ব্যক্তিসহ ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা অভিযোগ দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)।
একই সঙ্গে কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীদের বিচারিক প্রক্রিয়ার আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি। অপরাধ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম প্রতিহত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়।
এসব দাবিতে রাষ্ট্রসংলাপ ফোরাম (SDF)-এর আয়োজনে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা ৯০ জনের বিরুদ্ধে দুদকে দাখিল করা অভিযোগ দ্রুত তদন্তের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় সভাপতি আ ন ম আয়াস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শাহ্ আলম বাদশা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাদমান ফুয়াদ এবং কেন্দ্রীয় সংগঠক মারইয়াম মোকাদ্দাস মিস্টি।
এ সময় রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতারা বলেন, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
যোগফল অনলাইন নিউজ ডেস্ক

আপনার মতামত লিখুন