খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

র্গার, স্টেক আর ডায়েট কোক—ট্রাম্পের খাবারের টেবিবালে কী থাকে?

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
র্গার, স্টেক আর ডায়েট কোক—ট্রাম্পের খাবারের টেবিবালে কী থাকে?

সংগৃহীত ছবি

যোগফল প্রতিবেদন:

রাজনীতির মঞ্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমন আলোচিত, তেমনি তার ব্যক্তিগত জীবনযাপন নিয়েও রয়েছে মানুষের কৌতূহল। বিশেষ করে তার খাবারের অভ্যাস অনেকটা ব্যতিক্রমী। বার্গার, ফ্রাইড চিকেন, স্টেক, কেক আর দিনে একাধিক ক্যান ডায়েট কোক—ট্রাম্পের খাবারের তালিকায় এসবের উপস্থিতি বহুবার আলোচনায় এসেছে।

সবুজ শাকসবজির প্রতি অনীহা, ফাস্টফুডের প্রতি ঝোঁক এবং শরীরচর্চায় কম আগ্রহ—সব মিলিয়ে ট্রাম্পের খাদ্যাভ্যাসও তার জনপরিচয়ের আলোচিত একটি অংশ। কিন্তু প্রতিদিনের খাবারের তালিকায় আসলে কী থাকে?

বার্গার, ফ্রাইড চিকেন আর ডায়েট কোক

ফাস্টফুডের প্রতি ট্রাম্পের আগ্রহ দীর্ঘদিনের। ব্যক্তিগত বিমানে তাকে কেএফসির ফ্রাইড চিকেন খেতে দেখা গেছে। বিভিন্ন ছবিতেও ম্যাকডোনাল্ডসের বার্গার ও ফ্রাই খেতে দেখা যায় তাকে।

ট্রাম্পের সাবেক নির্বাচনী প্রচার উপদেষ্টা কোরি লেওয়ানডোস্কি ও ডেভিড বসি জানিয়েছিলেন, তার ব্যক্তিগত বিমানে নিয়মিত চার ধরনের খাবার মজুত থাকত—ম্যাকডোনাল্ডস, কেনটাকি ফ্রাইড চিকেন, পিৎজা ও ডায়েট কোক। তারা মজা করে এগুলোকে ট্রাম্পের ‘চার প্রধান খাদ্যগোষ্ঠী’ বলেছিলেন।

ডায়েট কোকও ট্রাম্পের খাদ্যাভ্যাসের অন্যতম পরিচিত অংশ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দিনে একাধিক ক্যান ডায়েট কোক পান করতেন, কখনো সংখ্যাটি ১২ ক্যান পর্যন্তও পৌঁছাত। হোয়াইট হাউসে থাকার সময় তার ডেস্কে ডায়েট কোক আনার জন্য বিশেষ বোতাম রাখার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ভালোভাবে রান্না করা স্টেক, সঙ্গে কেচাপ

ফাস্টফুডের পাশাপাশি স্টেকও ট্রাম্পের পছন্দের খাবারগুলোর একটি। তবে তিনি স্টেক ভালোভাবে রান্না করা বা প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থায় খেতে পছন্দ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্টেকের সঙ্গে কেচাপও তার পছন্দ। খাবারে অতিরিক্ত সাজসজ্জা, সবজি বা নানা ধরনের সসের চেয়ে সহজ পরিবেশনই তার বেশি পছন্দ বলে জানা যায়।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের নামে বিশেষ কিছু খাবারও ছিল। এর মধ্যে ‘মিস্টার ট্রাম্পস ওয়েজ সালাদ’ এবং তার মায়ের মিটলোফের রেসিপি উল্লেখযোগ্য।

মিষ্টির প্রতিও দুর্বলতা

ফাস্টফুডের পাশাপাশি মিষ্টি খাবারের প্রতিও ট্রাম্পের আগ্রহ রয়েছে। হোয়াইট হাউসে তার সময়ের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, আনুষ্ঠানিক নৈশভোজে অতিথিদের এক স্কুপ আইসক্রিম দেওয়া হলেও ট্রাম্পকে দেওয়া হতো দুই স্কুপ।

তার ব্যক্তিগত বিমানেও ওরিও, ভিয়েনা ফিঙ্গারস, আলুর চিপস ও প্রেটজেলের মতো স্ন্যাকস মজুত থাকত বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০১৭ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের সময় চকোলেট কেক নিয়েও ট্রাম্পের মন্তব্য ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। ফ্লোরিডার মার-এ-লাগোতে ওই বৈঠকের সময় ট্রাম্প কেকটির প্রশংসা করেছিলেন।

সবজি কি খান ট্রাম্প?

সবুজ শাকসবজির প্রতি ট্রাম্পের অনাগ্রহের কথা বহুবার সামনে এসেছে। তবে তিনি একেবারেই সবজি খান না—বিষয়টি এমন নয়।

ট্রাম্পের সাবেক হোয়াইট হাউস চিকিৎসক রনি জ্যাকসনের বক্তব্য অনুযায়ী, তার খাদ্যাভ্যাসে সবজি যুক্ত করার জন্য কখনো কখনো ম্যাশড পটেটোর সঙ্গে ফুলকপি মিশিয়ে দেওয়া হতো। এতে তিনি কিছুটা সবজি খেতেন।

তবে শাকসবজির তুলনায় মাংস ও ফাস্টফুডের প্রতিই তার আগ্রহ বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ম্যাকডোনাল্ডসের ড্রাইভ-থ্রুতেও ট্রাম্প

২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ফাস্টফুডপ্রেম আবারও আলোচনায় আসে। পেনসিলভানিয়ায় প্রচারণার সময় তিনি একটি ম্যাকডোনাল্ডসের ড্রাইভ-থ্রুতে যান এবং কিচেন অ্যাপ্রন পরে গ্রাহকদের হাতে ম্যাকনাগেটস ও চিজবার্গার তুলে দেন।

সেখানে ট্রাম্প জানান, ম্যাকডোনাল্ডসের মেনুর প্রায় সব খাবারই তার পছন্দ।

ঘটনাটি নির্বাচনী প্রচারণার অংশ হলেও এর মাধ্যমে ট্রাম্পের ফাস্টফুডপ্রেম আবারও জনসমক্ষে উঠে আসে।

ব্যায়ামের প্রতি কম আগ্রহ

খাবারের পাশাপাশি ট্রাম্পের শরীরচর্চার অভ্যাস নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তিনি নিয়মিত ব্যায়ামের প্রতি খুব একটা আগ্রহী নন।

তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রচারণা, সমাবেশে অংশ নেওয়া এবং চলাফেরাকেই তিনি এক ধরনের শারীরিক কর্মকাণ্ড হিসেবে দেখেন।

খাদ্যাভ্যাস নিয়ে কেন এত আলোচনা?

ট্রাম্পের খাদ্যাভ্যাস নিয়ে আগ্রহের অন্যতম কারণ হলো তার পছন্দের খাবারের সঙ্গে প্রচলিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পার্থক্য। ফাস্টফুড, মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক এবং শরীরচর্চায় সীমিত আগ্রহ—এসব বিষয় তার জীবনযাপন নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

অন্যদিকে ট্রাম্প নিজে বিভিন্ন সময়ে নিজের কর্মশক্তি ও সুস্বাস্থ্যের কথা বলেছেন। ফলে তার খাবারের অভ্যাস নিয়ে সমর্থক ও সমালোচকদের মধ্যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

সব মিলিয়ে, বিশ্বের অন্যতম আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্পের খাবারের টেবিলও কম আলোচিত নয়। বার্গার, ফ্রাইড চিকেন, স্টেক, কেক আর ডায়েট কোক—তার খাবারের পছন্দ যেন তার ব্যক্তিত্বের মতোই আলাদা ও আলোচনাপূর্ণ।

 তুলি আক্তার/যোগফল 
 ডেস্ক 

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম