যশোরে শ্রমিক মজলিসের নির্বাহী সভা, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি
যশোরে শ্রমিক মজলিস জেলা শাখার মাসিক নির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং আসন্ন বিভাগীয় কর্মশালা সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি নেওয়া হয়।
গতকাল স্থানীয় মজলিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রমিক মজলিস যশোর জেলা শাখার সভাপতি মৌলভী আব্দুল খালেক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফেজ তরিকুল ইসলাম।
সভায় জেলা শাখার সেক্রেটারি ডাক্তার রফিকুল ইসলাম আলম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য হাফেজ হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ২৯ সেপ্টেম্বর শ্রমিক মজলিসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আসন্ন বিভাগীয় কর্মশালা সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী ও কর্মশালাকে কেন্দ্র করে বিভিন্ন প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়।
সভা শেষে সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলামের অসুস্থ স্ত্রীর দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন