খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন, ১৪৩৩

গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এসএম জিলানী এমপি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জ মাদক নির্মূলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রয়াস -- এসএম জিলানী এমপি

এসএম জিলানী এমপি

সাইফুল ইসলাম । গোপালগঞ্জ প্রতিনিধি :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির  সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেছেন, 
মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ তথা পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়।তাই মাদক নির্মূলে ইমাম,মুয়াজ্জিন,প্রশাসন,রাজনৈতিক - সামাজিক ব্যক্তিবর্গ ও পরিবারের  ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর)  গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকার দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।একটি ভঙ্গুর অর্থনীতির উপর দাড়িয়ে বর্তমান সরকার দেশে পরিচালনা করছে।সরকারকে আপনাদের একটু সময় দিতে হবে।সরকার পর্যায়ক্রমে দেশের সকল ইমাম মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসবে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় কখনো ইসলাম ও আলেম ওলামাদের নিয়ে কটাক্ষ বা বিরুপ মন্তব্য করেন নাই। উনি সব সময় আলেম ওলামাদের কথা শুনেছেন, তাদের পরামর্শ নিয়েছেন এবং পরামর্শ দিয়েছেন। 

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায়  মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও  সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

যোগফল অনলাইন ডেস্ক

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আলোর মিছিলে নবাগত মুখ

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি

মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান। 

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও সমাপনী বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। আরো উপস্থিত ছিলেন পিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি আইসিটি প্রশিক্ষণ এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শত শত নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক নানা পরামর্শের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবিতে গ্রেফতার ছাত্রদল নেতা

সাইফুল ইসলাম |গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার জোনাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তার হওয়া জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে এবং কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের পর রবিবার দুপুরে জুয়েল রানাকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিচারকের নির্দেশে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক