খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩ আশ্বিন, ১৪৩৩

যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের দুই জায়ান্ট পান্ডা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:২২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
যুক্তরাষ্ট্রে যাচ্ছে চীনের দুই জায়ান্ট পান্ডা

যুক্তরাষ্ট্রে পাঠানো জায়ান্ট পান্ডা ফু শুয়াং (বাঁয়ে) ও পিং পিংছবি: পিং পিং ও ফু শুয়াংয়ের ওয়েবসাইট

বিশ্ব যোগফল:

চীন থেকে দুটি জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। রোববার স্থানীয় সময় ভোরে চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাড়ায় নেওয়া একটি উড়োজাহাজে পান্ডা দুটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পান্ডা দুটির নাম পিং পিং ও ফু শুয়াং। ২০২০ সালে জন্ম নেওয়া পান্ডা দুটি আগামী ১০ বছর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার জু আটলান্টায় থাকবে।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের পর দুই দেশের সম্পর্কের প্রতীকী নানা তৎপরতার মধ্যেই পান্ডা দুটির যাত্রা শুরু হলো। যদিও তাদের যুক্তরাষ্ট্রে পাঠানোর বিষয়টি আগেই চূড়ান্ত হয়েছিল, গত বৃহস্পতিবার সি চিন পিংয়ের সফরের সময় এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

চীনের ‘পান্ডা কূটনীতি’ কর্মসূচির আওতায় বিদেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশে ঋণ হিসেবে জায়ান্ট পান্ডা পাঠানো হয়। কয়েক দশক ধরে এসব পান্ডাকে চীনের কূটনৈতিক ‘সফট পাওয়ার’-এর প্রতীক হিসেবে দেখা হয়।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রায় পান্ডা দুটির জন্য ভাপে তৈরি ভুট্টার বান, বাঁশের কঞ্চি ও গাজর রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ প্রাণী পরিচর্যাকারীরাও উড়োজাহাজে তাদের সঙ্গে রয়েছেন।

ফেডএক্স পরিচালিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজটি আলাস্কার কাছাকাছি পৌঁছানোর সময় ফ্লাইটরাডার২৪-এ সবচেয়ে বেশি অনুসরণ করা উড়োজাহাজগুলোর একটি হয়ে ওঠে। তখন উড়োজাহাজটি যাত্রাপথের প্রায় অর্ধেক অতিক্রম করেছিল।

বিদায়ের আগে চেংডু রিসার্চ বেস অব জায়ান্ট পান্ডা ব্রিডিং পান্ডা দুটির জন্য একটি বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। অন্যদিকে, তাদের আগমন উপলক্ষে জু আটলান্টা নির্ধারিত স্থাপনা সংস্কার, পরিচর্যার জন্য বিশেষ দল গঠন এবং দীর্ঘমেয়াদে বাঁশ সরবরাহের ব্যবস্থা করেছে।

জু আটলান্টায় ১৯৯৯ সাল থেকে ২৫ বছর ধরে চীনের কাছ থেকে ঋণ নেওয়া পান্ডা ছিল। তবে ২০২৪ সালের পর সেখানে আর কোনো পান্ডা ছিল না।

পিং পিং পুরুষ এবং তার বয়স ছয় বছর। নারী ফু শুয়াংও আগামী মাসে ছয় বছরে পা দেবে। বন্দী অবস্থায় জায়ান্ট পান্ডা সাধারণত প্রায় ৩০ বছর বেঁচে থাকে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের পান্ডা কূটনীতির ইতিহাস দীর্ঘদিনের। ১৯৭২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ঐতিহাসিক চীন সফরের পর বেইজিং ওয়াশিংটনকে এক জোড়া পান্ডা উপহার দিয়েছিল।

চলতি বছরের শুরুর দিকে জাপান থেকেও চীনের দুটি পান্ডা ফিরিয়ে নেওয়া হয়। তাইওয়ান নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সামরিক হস্তক্ষেপের ইঙ্গিতের পর দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে পান্ডা দুটি ফিরিয়ে নেয় বেইজিং।

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:২২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আলোর মিছিলে নবাগত মুখ

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি

মোঃ হাসান মাহমুদ জয় | কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সভাপতি মাহমুদুল হাসান রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, এমপি। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান। 

এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সভাপতি মোশাররফ হোসেন এবং অনুষ্ঠান পরিচালনা ও সমাপনী বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীন। আরো উপস্থিত ছিলেন পিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি আইসিটি প্রশিক্ষণ এবং সময়ের সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, প্রযুক্তিগত দক্ষতা অর্জন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান অতিথিরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শত শত নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিশেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক নানা পরামর্শের মধ্য দিয়ে সভার সমাপ্তি হয়।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক 

আলোর মিছিলে নবাগত মুখ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:২১ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ

গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবা সহ ছাত্রদল নেতা গ্রেফতার

ছবিতে গ্রেফতার ছাত্রদল নেতা

সাইফুল ইসলাম |গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার জোনাসুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

 গ্রেপ্তার হওয়া জুয়েল রানা জোনাসুর এলাকার হারুন শেখের ছেলে এবং কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯৮ পিস ইয়াবাসহ জুয়েলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা দায়েরের পর রবিবার দুপুরে জুয়েল রানাকে আদালতে হাজির করা হয়। পরবর্তীতে বিচারকের নির্দেশে তাকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

যোগফল | অনলাইন | নিউজ ডেস্ক