রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
যোগফল প্রতিবেদক:
২০২৬ সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন যৌথভাবে হেনরি কাগান ও কেনসি সোয়াই।
বুধবার (৭ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান বেলজিয়ামের পদার্থবিজ্ঞানী ফ্রান্সিস হালজ্যান। এছাড়া সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে নোবেল পান মার্কিন মনোরোগ বিশেষজ্ঞ ও নিউরোলজিস্ট কার্ল ডাইসেরথ এবং জার্মান বিজ্ঞানী পিটার হেগেমান ও জর্জ নাগেল।
২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাজ্যের রিচার্ড রবসন এবং জর্ডানের ওমর এম. ইয়াগি। ধাতু-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে তাদের এ পুরস্কার দেওয়া হয়।
রসায়নে নোবেল ঘোষণার পর বৃহস্পতিবার সাহিত্যে এবং শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এ বছরের নোবেল মৌসুম শেষ হবে।
১৯০১ সালে আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী নোবেল পুরস্কার প্রদান শুরু হয়। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল তার সম্পদ মানবতার কল্যাণে উৎসর্গ করে যান। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়। পরে অর্থনীতিকে নোবেল পুরস্কারের সঙ্গে যুক্ত করা হয়, যার অর্থায়ন করে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবছর বিভিন্ন বিশেষজ্ঞ কমিটি নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করে। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে। আর একমাত্র শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় নরওয়ের রাজধানী অসলোতে।
তানজিলা / অনলাইন
ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন