পাইকগাছায় এসএমবি ব্রিকসের নতুন বছরের যাত্রা শুরু
বার্তা বিভাগ
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবি যোগফল প্রতিনিধি
এম জালাল উদ্দীন ।। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাটাখালী বাজারসংলগ্ন এসএমবি ব্রিকস প্রাঙ্গণে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এসএম নাজমুল হুদা মিথুন উপস্থিত থেকে নতুন বছরের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই তাশরিফ আহমেদ রিপন, মা মোছা. রানুয়ারা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী মো. ওয়াজেদ আলী গাজী, দিদার শেখ, জিএম বাপ্পি, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, মো. রঞ্জু সরদার, মো. জুয়েল ফিকার গাজী, মো. আওছাফুর গাজী, বিএনপি নেতা শেখ আসাদুজ্জামান ময়না এবং ঘের ম্যানেজার শিবপদ মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভাটার শ্রমিকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা এসএমবি ব্রিকসের নতুন বছরের কার্যক্রমের সফলতা, সমৃদ্ধি ও ধারাবাহিক অগ্রগতি কামনা করেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজার দেবেন মণ্ডল। পরে হাফেজ মাওলানা মো. আক্কাস আলীর পরিচালনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন