গোপালগঞ্জে বিজয় দশমীর নৌকা বাইচ
ছবি যোগফল প্রতিনিধি
ছবি যোগফল প্রতিনিধি
ছবিতে ওমর ফারুক সিকদার
ছবি যোগফল
ছবি সংগৃহীত
মাদারীপুরের শিবচরে আনন্দঘন পরিবেশে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে শিবচর উপজেলা পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালবেলার শিবচর উপজেলা প্রতিনিধি মশিউর কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রবীণ সাংবাদিক আবুল খায়ের খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান। বিশেষ অতিথি ছিলেন শিবচর উপজেলার সদস্য সচিব সোহেল রানা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ এম ইবনে মিজান দৈনিক কালবেলার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজের দর্পণ হিসেবে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক কালবেলা সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পত্রিকাটির ভবিষ্যৎ পথচলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বিজনেস ফাইলের সোবাহান, জেএ টিভির মো. শামীম আহমেদ, দৈনিক দিনকালের মতিউর রহমান, দীপ্ত টিভির রাজা রফিক, দৈনিক আমার দেশের মো. সরোয়ার হোসেন এবং সময়ের আলোর মেহরাব হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী ও কালবেলার শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের উপস্থিতিতে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়। পরে অতিথিরা যৌথভাবে কেক কেটে পত্রিকাটির চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
আপনার মতামত লিখুন