কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেল ১,৩১৩ জন
ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ৭২৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শফিকুল ইসলাম জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার এইচএসসি পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে ওয়েবসাইটের মাধ্যমে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারছেন।
বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, এবারও ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছেন। পরীক্ষায় অংশ নেওয়া ৫৫ হাজার ৪৩৪ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৪১৫ জন। অন্যদিকে, ৩৬ হাজার ৭২৮ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ১৫ হাজার ৮৫৭ জন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন চারটি প্রতিষ্ঠানে। অন্যদিকে, ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার গত বছরের তুলনায় কিছুটা কমেছে। ২০২৫ সালে এ বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন