জুলাইয়ের কৃতিত্ব একার দাবি করলে রাজনীতি থেকে হারিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণঅভ্যুত্থানকে যারা নিজেদের কুক্ষিগত করতে চাইবে, তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান সবার, কারও একার নয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৪ আমাদের, আমাদের করতে থাকলে এটা কারও থাকবে না। এটা আসলে সবার।’
আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ করে তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছিল এবং চেতনা বিক্রি করেছিল, তারা দিল্লিতে চলে গেছে। এখন নবীনরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কৃতিত্ব একার বলে দাবি করছে। এমন করলে তারা এগিয়ে যেতে পারবে না। মুক্তিযুদ্ধ ও জুলাই সবার, কারও একার নয়।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের। তারা নির্বাচন পেছানোর চেষ্টা করেছিল।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এদিন বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়েছে। ১৮৫৭ সালের পর ৭ নভেম্বর দ্বিতীয় সিপাহি বিপ্লব সংঘটিত হয়। ৭ নভেম্বর বিএনপির একার সম্পত্তি নয়, এটি দেশের সবার।
তিনি আরও বলেন, ৭ নভেম্বর অরক্ষিত স্বাধীনতা রক্ষা করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আঞ্চলিক প্রভুরা বুঝতে পেরেছে, এ দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় জাতীয়তাবাদের উত্থান হয়েছিল।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন