খুঁজুন
advertisement
advertisement
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ, ১৪৩৩

হিজলায় জমি বি'রো'ধে সাবেক ইউনিয়ন বিএনপি নেতার ওপর হা'ম'লা, ঢাকায় প্রেরণ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
হিজলায় জমি বি'রো'ধে সাবেক ইউনিয়ন বিএনপি নেতার ওপর হা'ম'লা, ঢাকায় প্রেরণ

ছবিতে আ'হ'ত বিএনপি নেতা

হিজলা (বরিশাল) সংবাদদাতা 

বরিশাল জেলার  হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ​

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাও গ্রামের একটি ইটভাটায় এ হামলার ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন আবদুল খালেক মাঝির ওপর অতর্কিত হা'মলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আ'হত হন। ​পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।আ'হত খালেক মাঝির ভাই ও যুবদল নেতা ছাত্তার মাঝি অভিযোগ করে বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তির জমি একটি ইটভাটায় লিজ দেওয়া হয়েছে। কিন্তু এলাকার ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি, আক্তার মাঝিসহ কয়েকজন ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে তাঁদের সম্পত্তি দখলের চেষ্টা করেন। 

এ সময় তাঁর বড় ভাই বাধা দিলে তাঁকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কু'পিয়ে আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে ঘটনার পরপরই হিজলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় অভিযুক্ত কাউকে আ'টক করা সম্ভব হয়নি। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এমন হাম'লার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। 

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান জানান, এ ঘটনায় মা'মলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তা'রে অভিযান অব্যাহত আছে।

advertisement
advertisement

নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নারীর প্রতি সহিংসতা রোধে নোয়াখালীতে মানববন্ধন

ছবি যোগফল সংবাদদাতা

গিয়াস রনি | নোয়াখালী জেলা সংবাদদাতা 

নারীর প্রতি সহিংসতা বন্ধ, অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অধিকার নোয়াখালী শাখার ডিফেন্ডার ও সাংবাদিক আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট আব্দুর রহিম, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমির হোসেন বুলবুল, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খান, সাংবাদিক সাইফুল্লাহ কামরুল, আব্দুর রহিম বাবুল, মাহবুবুর রহমান, তাজুল ইসলাম মানিক, মোজাম্মেল হোসেন, এস এম রিজোয়ান, জেলা কৃষক দলের সদস্যসচিব আব্দুজ জাহের হারুন, অ্যাডভোকেট মো. সিরাজ, অ্যাডভোকেট রোজিনা আক্তার, সাংবাদিক সিরাজ উদ্দিন শাহিন, ফজলুল কাদের রাজু, আজিজ আহমেদ, শহর যুবদলের সদস্যসচিব মোস্তাক আহমেদ স্বপন, ভোক্তা অধিকার নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, যুবশক্তির জেলা সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত ও অধিকারের ডিফেন্ডার মনিরুজ্জামান মনিরসহ অনেকে।

পরে প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমার দেশ-এর নোয়াখালী জেলা প্রতিনিধি ও অধিকারের ডিফেন্ডার আজাদ ভূঁইয়া। সভায় সংহতি জানান নোয়াখালী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট বিইউএম কামরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আবদুল মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মো. জাফর উল্লাহ, অ্যাডভোকেট মোরশেদ আলম নিপু, অ্যাডভোকেট হারুনুর রশিদ ভূঁইয়া এবং সাংবাদিক আলাউদ্দিন শিবলু, জুয়েল রানা লিটন, গোলাম কিবরিয়া রাহাত, নাসিম শুভ, দিদারুল আলম ও আবু রায়হান সরকার।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ, যৌতুকের জন্য নির্যাতন, পারিবারিক সহিংসতা ও যৌন হয়রানির ঘটনা উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব অপরাধ প্রতিরোধে প্রচলিত আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

অধিকারের তথ্য অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ২১ হাজার ৬২৭ জন নারী ও শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছেন। এ পরিস্থিতি থেকে উত্তরণে পারিবারিক, যৌতুক ও ডিজিটাল সহিংসতা প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।

কর্মসূচি থেকে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ, ধর্ষণ ও যৌন হয়রানির অপরাধীদের দ্রুত বিচার, ভুক্তভোগীদের সুরক্ষা, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন-২০১০-এর কার্যকর প্রয়োগ এবং ধর্ষকদের তথ্যভান্ডার প্রকাশের দাবি জানানো হয়। একই সঙ্গে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা ও নারীর মানবাধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, নারী ও শিশুর জন্য নিরাপদ সমাজ গড়ে তুলতে শুধু আইন প্রণয়ন নয়, আইনের যথাযথ প্রয়োগ এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।

পাইকগাছায় ই'য়া'বা'সহ মা'দ'ককার'বারি আ'ট'ক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
পাইকগাছায় ই'য়া'বা'সহ মা'দ'ককার'বারি আ'ট'ক

ছবিতে আ'ট'ক'কৃত ব্যক্তি

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা 

খুলনার পাইকগাছায় পুলিশের পৃথক অভিযানে ২৩ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। একই রাতে রাজনৈতিক মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমনগর গ্রামে অভিযান চালান। এ সময় ওই গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে শেখ মো. কামরুল ইসলাম (৫৪)-এর কাছ থেকে ২১ পিস এবং আমিরুল মোড়লের ছেলে মো. রমজান মোড়লের (২৬) কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করা হয়।

অন্যদিকে, একই রাতে পাইকগাছা থানার মামলা নং-১৬, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৪-এর আসামি মো. সাকিবুল ইসলাম (২৩) কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার গজালিয়া গ্রামের মজিদ মোড়লের ছেলে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক সকল আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ

ছবিতে পরিদর্শনকালে এমপি আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ তাঁকে স্বাগত জানান।

পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মন্ডলসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।