খুঁজুন
মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১৩ শ্রাবণ, ১৪৩৩

মেঘলা দিন কাটানোর সেরা টিপস

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মেঘলা দিন কাটানোর সেরা টিপস

ছবি : সংগৃহীত

মেঘলা আকাশ, শীতল বাতাস আর প্রকৃতির শান্ত সৌন্দর্য—এমন আবহাওয়া মনকে সহজেই প্রশান্ত করে তোলে। জানালার বাইরে ধূসর মেঘের ভেলা আর সবুজ প্রকৃতির মায়াবী রূপ যেন ব্যস্ত জীবনে এনে দেয় একটুখানি স্বস্তির ছোঁয়া।

এমন দিনে কাজের চাপ কিছুটা কমিয়ে নিজের জন্য সময় বের করে নেওয়াই হতে পারে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। বিশেষ করে ছুটির দিনে মেঘলা আবহাওয়া যেন অলসতা, আড্ডা আর ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোকে আরও বিশেষ করে তোলে।

বাঙালির কাছে মেঘলা দিনের আরেকটি বড় আকর্ষণ হলো গরম গরম খিচুড়ি, ইলিশ ভাজা কিংবা ডিমের অমলেট। বাইরে হালকা বৃষ্টি আর ঘরের ভেতরে প্রিয় মানুষের সঙ্গে গল্প, এক কাপ চা কিংবা কফি—সব মিলিয়ে দিনটি হয়ে উঠতে পারে স্মরণীয়।

মেঘলা দিনে সময় কাটানোর দারুণ কিছু উপায়

  • ঘরের আসবাবপত্রের অবস্থান বদলে নতুন একটি সাজ দিন।
  • আলমারির অপ্রয়োজনীয় বা পুরোনো পোশাক গুছিয়ে রাখুন।
  • ইউটিউব দেখে নতুন কোনো রেসিপি রান্না করে পরিবারের সবাইকে চমকে দিন।
  • পপকর্ন বা হালকা নাস্তা নিয়ে প্রিয় সিনেমা কিংবা ওয়েব সিরিজ উপভোগ করুন।
  • জানালার পাশে বসে এক কাপ চা বা কফির সঙ্গে প্রিয় বই পড়ুন। চাইলে ধীর লয়ের গানও শুনতে পারেন।
  • ঘরেই প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্যাক বা স্ক্রাব তৈরি করে ত্বকের যত্ন নিন।
  • মেঘলা দিনের নরম আলোয় ক্যামেরা হাতে বেরিয়ে সুন্দর কিছু ছবি তুলতে পারেন।
  • বাগান থাকলে নতুন গাছের চারা লাগানো বা গাছের পরিচর্যার জন্য এটি আদর্শ সময়।
  • আবহাওয়া আরামদায়ক থাকায় হাঁটা, জগিং বা হালকা ব্যায়াম করতে পারেন।
  • প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ছাতা হাতে কিংবা গাড়িতে গান শুনতে শুনতে ছোট্ট একটি ড্রাইভে বেরিয়ে পড়ুন।
  • শহরের কোনো শান্ত ক্যাফেতে জানালার পাশে বসে ধোঁয়া ওঠা কফি আর প্রিয় স্ন্যাকস উপভোগ করুন।
  • কাছের কোনো পার্ক, লেক বা সবুজ পরিবেশে গিয়ে মেঘ দেখা, পাখির ডাক শোনা আর শীতল বাতাস উপভোগ করুন।

মেঘলা দিন শুধু আবহাওয়ার পরিবর্তন নয়, এটি নিজেকে একটু সময় দেওয়ারও সুযোগ। তাই ব্যস্ততার মাঝেও এমন দিনগুলোকে উপভোগ করুন নিজের মতো করে, প্রিয় মানুষদের সঙ্গে কিংবা একান্ত নিজের সঙ্গেই।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন

ছবিতে ইসমাইল উদ্দিন

আফজাল মিয়া |বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :

যুক্তরাজ্যের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্রিটিশ-বাংলাদেশী  কাউন্সিলর(সাবেক) বিশ্বনাথের ইছমাইল হোসেন সিরাজী উদ্দিন লিডস ইউনিভার্সিটি থেকে 'পলিটিক্স' বিষয়ে সর্বোচ্চ সম্মানসহ  ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি অর্জন করেছেন। গত ২৪ জুলাই শুক্রবার বাবা - মায়ের উপস্থিতিতে বার্ষিক সমাবর্তনে ইউনিভার্সিটির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এই ডিগ্রী অর্জন করেন।

ইছমাইল উদ্দিন ২০০৪ সালে ১৪ জুলাই ব্রিটেনের ব্রাডফোর্ড সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা মোঃ জমির উদ্দিন ও গৃহিণী আছমা খাতুনের জ্যৈষ্ঠ পুত্র। ৬ ভাই বোনের মধ্যে ইছমাইল উদ্দিন বাবা-মায়ের ৩য় সন্তান।

ছেলেবেলা থেকে প্রখর মেধার অধিকারী ইছমাইলের মধ্যে তার সহপাঠীরা ও স্কুলের শিক্ষকরা নেতৃত্বের গুণাবলী দেখতে পাওয়ায় তাকে হ্যানসন একাডেমীর ডেপুটি হেড বয় নির্বাচিত করা হয়। এরপর প্রতিভা ও নেতৃত্বের অসাধারণ গুণাবলীর কারণে তাকে ডিক্সনস সিক্সথ ফর্ম'-এর ১ম প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

 এছাড়া সে লিডস ইউনিভার্সিটির ছাত্রদের স়ংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ইছমাইল ছাত্র থাকা অবস্থায় ব্রাডফোর্ড সিটীসহ যুক্তরাজ্যে বিভিন্ন টাউনে ফিলিস্তিনসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্যাতিত মানুষের পক্ষে কথা বলতে থাকেন। মানবতার পক্ষে একজন উদীয়মান তরুণ ইছমাইলের জ্বালাময়ী বক্তব্য ব্রাডফোর্ড সহ পার্শ্ববর্তী সিটির সকল শ্রেণীর মানুষকে আকৃষ্ট করতে সক্ষম হন। 

ইছমাইলের বয়স যখন মাত্র ১৯ অর্থাৎ ২০২৪ সালে তখন ব্রিটেনের মেইন ষ্ট্রিম পলিটিক্সের সাথে জড়িত বড় বড় দলগুলি তাকে সিটি অফ ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন দিতে চায়। কিন্তু ইছমাইল কোন দলের পক্ষে নমিনেশন না নিয়ে ব্রাডফোর্ড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থেকে বোলিং অ্যান্ড বার্কারেন্ড  এলাকা থেকে বিপুল ভোটে  ডিস্ট্রিক্ট কাউন্সিলর নির্বাচিত হয়।  

মাত্র ১৯ বছর বয়সে সারা  যুক্তরাজ্যে ১ম ব্রিটিশ-বাংলাদেশী ও সর্বকনিষ্ঠ কাউন্সিলর হয়ে ইতিহাস গড়ার গৌরব অর্জন করেন । 

তিনি ২০২৪-২০২৫ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ইছমাইলের নির্বাচনী এলাকার মানুষের আগ্রহ থাকা স্বত্ত্বেও ব্রিটিশ সরকারের সিভিলে সার্ভিসে পলিসি ডিপ্লোম্যাটিক পদের মত মর্যাদাপূর্ণ চাকুরীর সুযোগ পাওয়ায় আর নির্বাচনে প্রার্থী হননি।
ইছমাইল উদ্দিনের মত তার ভাই বোনরাও বেশ মেধাবী। তার বড় বোন একজন ইমিগ্রেশন লয়ার, অপর দুই বোন মেডিক্যালের ছাত্রী।

ইছমাইল উদ্দিন তার এই সাফল্যের জন্য বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা জানান। আর তার পিতা বিশ্বনাথের সাবেক ছাত্রনেতা ও বিশ্বনাথ পৌরসভার কারিকোনা গ্রামের অধিবাসী যুক্তরাজ্যের ব্রাডফোর্ড সিটির বিশিষ্ট কমিউনিটি নেতা জমির উদ্দিন বলেন, মহান আল্লাহ তায়ালার প্রতি গভীর কৃতজ্ঞতা তিনি আমাকে নেক সন্তান দান করেছেন। 

ইছমাইল যেন ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশী ও বাংলাদেশের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে এই জন্য তিনি সবার দোয়া কামনা করেছেন।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের

বরিশালের উজিরপুর উপজেলার সাতলা শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের মাদ্রা গ্রামের দিনমজুর আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বনভোজন উপলক্ষে নেছারাবাদ থেকে প্রায় ৩০ জন স্কুল-কলেজপড়ুয়া তরুণ ভোরে সাতলা শাপলা বিলে বেড়াতে যান। জনতা বাজার এলাকায় ট্রলার রেখে তারা তিনটি নৌকায় করে বিলের ভেতরে ঘুরছিলেন।

প্রত্যক্ষদর্শী মো. এস এম ইউসুফুর রায়হান জানান, নৌকায় থাকা অবস্থায় লাল শাপলা দেখে রাকিবুল প্রথমবার পানিতে ঝাঁপ দেন এবং সাঁতরে ফিরে আসেন। কিছুক্ষণ পর আবার শাপলা তুলতে পানিতে নামলে তিনি পানির নিচে তলিয়ে যান।

দীর্ঘ সময় তাকে ভেসে উঠতে না দেখে বন্ধু ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাকিবুলের সঙ্গে থাকা বন্ধুরা জানান, দ্বিতীয়বার পানিতে নামার পর আর তাকে দেখা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মাদ্রা গ্রামের ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, প্রথমবার পানিতে নেমে নিরাপদে উঠে এলেও দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার পর রাকিবুল নিখোঁজ হয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাকিবুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

টঙ্গীতে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
টঙ্গীতে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে নাশকতার মামলার আসামি ছাত্রলীগ নেতা নিয়ামুল হাসান নাহিদকে (১৬) গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে টঙ্গীর সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাজীপুর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি নিয়ামুল হাসান নাহিদ ওই এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, নাহিদের বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম