দুর্গাপূজা মন্দিরে মন্দিরে স্বেচ্ছাসেবক দল নেতা সজলের শুভেচ্ছা বিনিময়
ছবি যোগফল প্রতিনিধি
হিজলা প্রতিনিধি | বরিশাল
বরিশাল জেলার হিজলা উপজেলার ৩ নং গুয়াবারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং হিজলা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, কুশল বিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
পূজা উদযাপনকালে তিনি গুয়াবারিয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের তিনটি মন্দির, মাউলতলা গ্রামের দুটি মন্দির এবং কাউরিয়া বন্দরের একটি মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। মণ্ডপ পরিদর্শনের সময় উপস্থিত পুণ্যার্থী ও স্থানীয় জনগণের উদ্দেশে আসাদুজ্জামান খান সজল তাঁর পরিবারের দীর্ঘদিনের জনসেবা ও রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরেন। তিনি বলেন, তাঁর দাদা মরহুম গুয়াবাড়িয়া ইউনিয়নের জনগণের খেদমতে নিবেদিত ছিলেন। তাঁর পিতা মরহুম আব্দুল মান্নান খান ছিলেন হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন সভাপতি এবং আজীবন সাধারণ মানুষের সেবা করে গেছেন।তিনি আরও উল্লেখ করেন, তাঁর মাতা মোসাম্মৎ সালমা খান টানা ১৫ বছর সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে এলাকার নারীদের উন্নয়ন ও জনগণের সেবা করেছেন। এছাড়া তাঁর বড় ভাই সাইদুল ইসলাম রিপন খানও একই ধারাবাহিকতায় টানা ১৫ বছর স্থানীয় ইউপি সদস্য হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। পরিবারের এই দীর্ঘ জনসেবার ঐতিহ্যকে ধারণ করে আসাদুজ্জামান খান সজলও ইউনিয়নের মানুষের সেবা করতে চান। তিনি স্থানীয় সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করে বলেন, "আমি যদি দলীয়ভাবে মনোনয়ন পাই, তবে আপনাদের সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন—এই প্রত্যাশা রাখছি।"পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পূজা উদযাপন কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন