মেম্বার হলে সরকারি ভাতা জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা দিলেন নাসির উদ্দিন খান
বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
প্রতিবেদকের সকল নিউজ
ছবিতে নাসির উদ্দিন খান
মো. সজীব ।। গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলা রাজাবাড়ী ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড চিনাশুখানিয়া এলাকায় জনসেবায় এগিয়ে নাসির উদ্দিন খান, মেম্বার হলে সরকারি ভাতা জনগণের মাঝে বিলিয়ে দেওয়ার ঘোষণা
নিজস্ব অর্থায়নে রাস্তাঘাট সংস্কার, ইটের ইজিং নির্মাণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সহযোগিতা করে এলাকায় প্রশংসা কুড়াচ্ছেন নাসির উদ্দিন খান। মেম্বার নির্বাচিত হলে সরকারি ভাতার অর্থ জনগণের মাঝে বিলিয়ে দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে স্থানীয় মানুষের সমর্থন অর্জনের চেষ্টা করছেন নাসির উদ্দিন খান। সম্প্রতি তাঁর নিজ উঠানে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। সভায় এলাকার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁদের মতামত তুলে ধরেন এবং নাসির উদ্দিন খানের উদ্যোগের প্রতি সমর্থন জানান।
সভায় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান, জয়নাল আবেদিন খান, মজিবুর রহমান খান, এমদাদুল ইসলাম রতন খানসহ এলাকার আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিনাশুখানিয়া হাইস্কুলের পশ্চিম পাশের রাস্তা সংস্কার ও মেরামতের কাজে নাসির উদ্দিন খান ভূমিকা রেখেছেন। এ ছাড়া চিনাশুখানিয়া বাঙালপাড়া এলাকায় নক্ষত্রবাড়ি থেকে দুলালদের বাড়ির অভিমুখী রাস্তায় ১০ ইঞ্চি ইটের ইজিং দেওয়ার কাজও তাঁর উদ্যোগে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও আর্থিক সহায়তা দিয়ে আসছেন তিনি। এসব সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছেন বলে স্থানীয়রা জানান।
আলোচনা সভায় নাসির উদ্দিন খান বলেন, তিনি ভবিষ্যতে মেম্বার নির্বাচিত হলে সরকারি কোনো ভাতা ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না। বরং সেই অর্থ জনগণের কল্যাণে বিলিয়ে দিতে চান। সরকারি বরাদ্দের জন্য অপেক্ষা করে না থেকে নিজের সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত অর্থায়নেও এলাকার উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তাঁর এ ঘোষণাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অনেকে তাঁর জনসেবামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নাসির উদ্দিন খান তাঁর উদ্যোগ ও প্রতিশ্রুতির মাধ্যমে চিনাশুখানিয়া এলাকার রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নে আরও অবদান রাখবেন।

আপনার মতামত লিখুন